শিক্ষা হলো একটি জাতির মেরুদন্ড। আর শিক্ষক হলো তার কান্ডারি। একজন শিক্ষক তার শিক্ষার্থীর মধ্যে যে বীজ
বপন করেন তার মধ্য দিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে নীতিনৈতিকতা ও জীবনাদর্শের বলয়ে একজন শিক্ষার্থী তার
ব্যক্তিগত এবং কর্মময় জীবনকে মুখরিত করে তোলে যার মাধ্যমে একজন শিক্ষক নীরবে তার আদর্শ দিয়ে জাতির
আকাঙ্খা উপযোগী ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি,
শিক্ষককে কান ধরে ওঠবস করানো, সবার সামনে জুতার মালা পরানো, জোর করে পদত্যাগ করতে বাধ্য করা, পায়ে
হাত দিয়ে মাফ চাইতে বাধ্য করা, জেলে পাঠানো এমনকি পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা হচ্ছে আমাদের সমাজে।
বর্তমানে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সুসম্পর্ক অনেকটাই কমে গেছে। শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ
করতে এখনকার শিক্ষার্থীদের বুক কাঁপেনা। নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয় আছি আমরা। অথচ আমাদের ভুলে গেলে
চলবেনা, শিক্ষকরা হলেন পরম শ্রদ্ধা ও ভালবাসার পাত্র। শিক্ষকতা শুধুই পেশা নয়, একটি মহানব্রত। শিক্ষক শব্দটির
সাথে জ্ঞান, দক্ষতা, সততা, আদর্শ, মূল্যবোধ শব্দগুলো ওতপ্রোতভাবে জড়িত। একজন শিক্ষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে
শিক্ষার্থীর চরিত্র গঠনে ভুমিকা রাখেন। শিক্ষকের অমর্যাদা করে একটি জাতি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারেনা।
কারন শিক্ষকরাই একটি জাতির মূল চালিকাশক্তি। একজন শিক্ষক তার জ্ঞান, দক্ষতা, সততা, আদর্শ ও মূল্যবোধের
দিয়ে একটি জাতির ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলেন। শিক্ষকের অপমান ও অশ্রদ্ধা কোন জাতির জন্যই মঙ্গলজনক
নয়। এভাবেই যদি শিক্ষকের অমর্যাদা চলতে থাকে তাহলে শিক্ষকদের মাঝে গুণগত শিক্ষা দেয়ার তাগিদ, শক্তি কিংবা
সদিচ্ছা কোন কিছুই আর অবশিষ্ট থাকবেনা। একসময় শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্পর্ক কতটা শ্রদ্ধাময় ছিল তা সবারই
জানা। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের সাথে শিক্ষকের সুসম্পর্ক অনেকটাই কমে গেছে। তবে এর দায় যেমন বর্তমান সমাজ
ব্যবস্থার আছে, তার কিছুটা আমাদের শিক্ষকদেরও আছে। শিক্ষকরা এ সমাজেরই মানুষ, সুতরাং কিছুটা সীমাবদ্ধতা
থাকাটাই স্বাভাবিক। আমাদের উচিত যেমন শিক্ষকদের যথাযথ সন্মান করা, তেমনি শিক্ষকদের ও উচিত শাসন, আদর,
নৈতিকতা, আদর্শের পাশাপাশি রেখে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়া। কালে কালে বিখ্যাত ব্যক্তিরা
তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। স্বভাবতই শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীর প্রকৃত
মানুষরূপে গড়ে ওঠার পেছনে বাবা-মায়ের চেয়ে শিক্ষকের অবদান কোন অংশে কম নয়। মহান আল্লাহ তায়ালাও
শিক্ষকদের আলাদা মর্যাদা ও সন্মান দিয়েছেন। সত্যিকারের একজন আদর্শ শিক্ষকই পারেন তার জ্ঞানের আলো
শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়ে সমাজকে আলোকিত করতে। দেশ ও জাতি গঠনে একজন শিক্ষকের ভূমিকা
অপরিসীম। শিক্ষকের মর্যাদা সবার উপরে। তাই আমাদের উচিত আমাদের শিক্ষাগুরুদের মন থেকে সন্মান করা,
তাদের মন থেকে ভালবাসা। আমি আমার সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। যারা আমার শিক্ষাজীবনে
আমাকে সর্বদা অনুপ্রানিত করছেন। সেই সাথে শ্রদ্ধা জানাই দেশের সব স্তরের শিক্ষকদের প্রতি, যারা অনেক
সীমাবদ্ধতার মধ্যেও জাতির ভবিষ্যতের মজবুত ভিত্তি গঠনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষকদের জন্য শিক্ষক
সুরক্ষা আইন প্রনয়ন করা এখন সময়ের দাবী। শিক্ষকদের শিক্ষাদানের পাশাপাশি সমাজে মাথা উচু করে দাড়াতে হবে।
শিক্ষকরাই সমাজের শীর্ষ স্থান থেকে সুন্দর ও সুশীল সমাজ গঠনে নেতৃত্ব দিবে সুন্দর জাতি গঠনে অগ্রনী ভূমিকা পালন
করবে তাই শিক্ষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিতে হবে। বহি বিশে^ শিক্ষকদরে গড়াতে মন্ত্রীদের ন্যায় জাতীয়
পতাকা বহন করে সম্মানিত করেছেন সেই দেশের জাতিকে। আমি আশাকরি বাংলাদেশও একদিন বহিবিশে^র দেখানো
পথে এগিয়ে যাবে। শিক্ষক ও শিক্ষাকে নিয়ে। একদিন উন্নত জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়াবে ইনশাআল্লাহ্॥
লেখক: মুহাঃ মোশাররফ হোসাইন
প্রধান শিক্ষক
গুয়াবাড়ীয়া এ.বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়
গলাচিপা, পটুয়াখালী।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}