দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং শিক্ষাঙ্গনে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সচেতন শিক্ষকবৃন্দ’-এর উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​আজ ১৭ নভেম্বর ২০২৬ খ্রি., মঙ্গলবার, সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
​সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশ নেন। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল শিক্ষক ও শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
​প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে মতপ্রকাশের অবাধ স্বাধীনতা ও শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের কার্যকর ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদী অপশক্তির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষক সমাজ সবসময় সোচ্চার থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
​সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}