পটুয়াখালীর দুমকিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় রুপা রানী দাস (১৬) নামে দশম শ্রেনীর এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনাশ ভুক্তভোগী ছাত্রীর বাবা সুবল চন্দ্র দাস বাদী হয়ে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত হৃদয় চন্দ্র দাস(১৯) এর বিরুদ্ধে এই অপহরনের অভিযোগ আনা হয়েছে। হৃদয় চন্দ্র উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব ঝাটরা গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।

​অভিযোগ সূত্রে জানা যায়,স্থানীয় একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর নিয়মিত শিক্ষার্থী রুপা রানী দাস কে স্কুলে আসা-যাওয়ার পথে অভিযুক্ত হৃদয়,চন্দ্র প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছিলো। বিষয়টি ছাত্রীর তার পরিবারকে জানালে বাবা সুবল চন্দ্র দাস অভিযুক্ত হৃদয়কে একাধিকবার নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত হৃদয় চন্দ্র ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যদের ভায়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো।

গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে ওই ছাত্রী স্কুল থেকে নেমে প্রাইভেট শেষে তার বান্ধবী সুমাইয়ার বাসায় যাওয়ার পথে দুমকির আনন্দ বাজারের উত্তর পাশে পৌঁছালে অভিযুক্ত হৃদয়,চন্দ্র পূর্বপরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক একটি অটোভ্যানে তুলে নিয়ে যায়।পরে আত্মীয়স্বজনের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ করে।

এ বিষয় দুমকি থানার, অফিসার্স ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানায়, লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে এবং ভিক্টিমকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}