জুলাই অভ্যুত্থানে শহীদ স্বাস্থ্য পেশাজীবীদের স্মরণে এনএইচএ এর আলোচনা সভা অনুষ্ঠিত
হাসিবুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্বাস্থ্য পেশাজীবীদের স্মরনে ন্যাশনাল হেলথ এলায়েন্স এর আয়োজনে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৩টায় রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ) এর সভাপতি প্রফেসর ডা. শাদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এম,পি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনেক আকাঙ্ক্ষায় পূরণ হয়নি, তার মধ্যে বর্তমান সরকার দলীয় ভাবে হাসপাতাল ও স্বাস্থ্য ইনস্টিটিউট গুলোতে দলীয়করন করছে। পাশাপাশি নিয়মনীতি উপেক্ষা করে বিভিন্ন পদে দলীয় লোকজন নিয়োগ প্রদান করছে, এসব বন্ধ হওয়া দরকার। পাশাপাশি তিনি বলেন সরকার সবকিছুর মধ্যে একটি কার্ডের ব্যবস্থা করেছেন এবং সব কার্ড মিলে একটি কার্ড হবে, আর এই কার্ড এর নাম হলো বিএনপি কার্ড।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আতিক মুজাহিদ এমপি, তিনি বলেন সরকার এমন এমন নেতারা আছে যারা এক একজন ২৩/২৪ টা হাসপাতাল নিয়ন্ত্রণ করে, এরকম কয়েকজন হলে তো আর লোকের দরকার নাই, পাশাপাশি তিনি বলেন, সরকার চিকিৎসক সংকট সমাধান না করে আবার ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রকল্প হাতে নিয়েছে। এতেকরে চিকিৎসক সংকট আরো প্রকট হবে।
ডা. মাহমুদা আলম মিতু, এমপি বলেন, সরকার যেভাবে আগাচ্ছে এতে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, এখন অন্যায় হলে সবাই কথা বলে, সুতরাং আপনারা ভয় না পেয়ে কথা বলবেন, আমার মনে হয় না, আওয়ামী লীগের চেয়ে বিএনপির বড় সন্ত্রাসী বাহিনী আছে।
ন্যাশনাল ডক্টরস ফোরাম এর মহাসচিব, প্রফেসর ডা. মাহমুদ হোসেন, বলেন নজিরবিহীন ভূমিকা রেখেছে চব্বিশে চিকিৎসকরা তাদের যথাযথ সম্মান মর্যাদা ভাবগাম্ভীর্য সরকারের দেখা উচিত।
আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর(অব) আব্দুল ওহাব মিনার বলেন, একটি নির্বাচনের মাধ্যমে দেশের সরকার এসেছে কিন্তু তাদের কার্যক্রম গুলো গভীর ভাবে পর্যবেক্ষণ করলে আপনি দেখবেন, সব কিছু যেন তারাই করেছে, অংশীজনদের তারা অবমূল্যায়ন করছে।














