গোলাম মাওলা রনির স্ত্রী দাবি করলেন ফারজানা: ফেসবুকে কাবিননামা প্রকাশ
পটুয়াখালী -৩ (গলাচিপা-দশমিনার) সাবেক সংসদ সদস্য ও টক-শো ব্যক্তিত্ব গোলাম মাওলা রনির স্ত্রী বলে দাবি করে বিয়ের কাবিননামা প্রকাশ করেছেন ফারজানা আফরোজ। তাঁদের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কাবিননামাটি প্রকাশ করেন তিনি। এ বিষয়ে ফারজানা আফরোজ বলেন, ‘যেটা সত্য, এটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি (রনি) অস্বীকার করলে কী আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়েকরেছেন।আমার শাশুড়ি ৬-৭ মাস আমার সঙ্গে ছিলেন।এখন এসে যদি এ কথাগুলো বলেন, এগুলোর সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’ তিনি আরও বলেন, ‘আসলে আমার স্বামী খুব ভালো মানুষ। আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি। উনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরনের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’ প্রকাশিত কাবিননামার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৩ মে ফারজানা আফরোজের সঙ্গে গোলাম মাওলা রনির বিয়ে হয়। তবে এর আগে ফারজানা আফরোজকে নিজের স্ত্রী নন বলে দাবি করেন গোলাম মাওলা রনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই নারীর ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘এ মহিলা আমার স্ত্রী নন।’ একই স্ট্যাটাসে ফারজানা আফরোজের পরিচয় নিয়েও বিভিন্ন মন্তব্য করেন তিনি। এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে গোলাম মাওলা রনির মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পায়নি সাংবাদিকরা। অন্যদিকে, সূত্রের বরাতে জানা গেছে, ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’-তে যোগ দিতে যাচ্ছেন।
৬ নভেম্বর, ২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ