বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা: যুবদল নেতা গ্রেফতার
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের উপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের যুগ্ম- আহবায়ক ইমরান খান সালামকে প্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা ভরপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সহ সভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসকের উপর হামলার ঘটনার পর থেকেই ইমরান খান সালামকে প্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।
গ্রেফতার এড়াতে তিনি নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিজস্ব চেম্বারে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট রোগী দেখছিলেন চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস।
এ সময় বেলায়েত হোসেন খান নামে এক রোগী চিকিৎসা নিতে আসেন তার চেম্বারে যান
চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকৎসক তাঁকে কিছুক্ষন অপেক্ষা করতে বলেন। ।
বিষয়টি বেলায়েত হোসেন খান তাঁর ছেলে ইমরান খান সালামকে জানান।
অভিযোগ রয়েছে এর কিছুক্ষন পর ইমরান খান সালাম ৩-৪ জনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন।
এক পর্যায়ে চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করার অভিযোগ পাওয়া গিয়াছে।
পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসক আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।
চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস সাংবাদিকদের জানান, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার পর ইমরান খান সালাম তাঁর চেম্বারে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেন এবং অশ্লীল ভাষায় গালাগালসহ মারধর করেন। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম জানান, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।
বিষয়টি হাসপাতাল বিষয়টি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
ঘটনার পর চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েএবং তাঁরা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন।পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের উপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালাম সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত সালাম কে গ্রেফতার করা হয়েছে।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে চিকিৎসকের উপর হামলা এবং এঘটনার অভিযুক্ত ব্যক্তির গ্রেফতারকে করে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনা চলছে।
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতালে নির্বিঘ্নে চিকিৎসা সেবা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন সচেতন মহল।




