মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটকআমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

সাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ

বাকেরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
সাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়ের করা অভিযোগের পক্ষে সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে এক নারী অফিস সহকারীকে ধর্ষণের হুমকি, শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ভুক্তভোগী ওই নারী। প্রতিকার চেয়ে মঙ্গলবার বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী লামিয়া আক্তার (২৫) বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত। গত শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মোল্লার বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদন্ত কর্মকর্তারা বিদ্যালয়ে যায়। ওই সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাকির হোসেন হাওলাদার, আনোয়ার হাওলাদার ও মাসুদ হাওলাদারসহ ৭-৮ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা ও তার ছোট ভাই মহসিন মোল্লাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় অফিস সহকারী লামিয়া আক্তার বাঁচাতে গেলে তাকেও মারধর ও তার শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় ওইদিন বিদ্যালয় প্রধান শিক্ষক আহসান হাবীব মোল্লা বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়। পুলিশ পরদিন রবিবার (১৫ নভেম্বর) লিখিত অভিযোগ তদন্তে বিদ্যালয় যায়। পুলিশের কাছে অফিস সহকারী লামিয়া প্রধান শিক্ষকের উপরে হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

তার দাবি, বিদ্যালয় প্রধান শিক্ষকের থানায় দায়ের করা লিখিত অভিযোগের বিষয় সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাকির হাওলাদার, আনোয়ার হাওলাদার ও মাসুদ হাওলাদাররা তাঁর ওপর ক্ষুব্ধ হন। গত রবিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে তিনি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের প্রবেশপথের সামনে অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিত এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়। এমনকি তাঁর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তার স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন এবং পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই সময় জাকির হাওলাদাররা তাঁকে হুমকি দিয়ে বলেন, প্রধান শিক্ষকের থানায় দায়ের করা অভিযোগের বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাক্ষ্য দিলে তাঁকে ধর্ষণ করা হবে, মিথ্যা মামলায় জড়ানো হবে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হবে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এ বিষয়ে ভুক্তভোগী লামিয়া আক্তার সাংবাদিকদের জানান, থানায় দায়ের করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেওয়ার পর থেকেই তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এখন প্রকাশ্যে চলাফেরা করতেও তিনি আতঙ্কিত। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, ভুক্তভোগী লামিয়া আক্তারের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

Oplus_131072

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সোনাপুরা গ্রামের বাসিন্দা বায়েজিদ বর্তমানে গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে মো. বায়েজিদ প্রায় সাত বছর আগেও বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।
বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারে নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।
অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল মানুষ বেশি প্রতারিত হন। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, খোঁজ নিয়ে দেখবো। আর এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।