মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটকআমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

পুলিশ জনগণের বন্ধু—এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও মানবিক আচরণকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পারভেজ আলী সততা,
সাহস ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক আস্থা অর্জন করেছেন।

তিনি গত ৩০ মে ২০২ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকেই তিনি পতেঙ্গা এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করছেন।
আইনশৃঙ্খলা  রক্ষা, অপরাধ দমন এবং মানুষের সাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন, যেমন ভোক্তা অধিকারের অভিযানে সহযোগিতা করা।
বিমানবন্দর ও দেশের অন্যতম পর্যটনকেন্দ্র পতেঙ্গা সমুদ্রসৈকত ঘিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় প্রতিদিন দেশি-বিদেশি পর্যটক, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ হাজারো মানুষের চলাচল।
ফলে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পতেঙ্গা সমুদ্র নিরবিচ্ছিন্ন মনিটারিং এর আওতায়
এনেছেন। যা কিনা জনবান্ধন পুলিশিং এর জন্য একটি পদক্ষেপ।

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছেন তিনি।

মাদক, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কালচার, কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে স্থানীয়দের সাথে নিয়ে পুলিশি উঠান বৈঠক তৎপরতা জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন ওসি পারভেজ আলী।

★স্থানীয়দের প্রত্যাশাঃ
আইনশৃঙ্খলা রক্ষায় চলমান উদ্যোগের পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি, অপরাধের তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার বিষয়টি সামনে রাখছে পতেঙ্গা থানা পুলিশ।
সর্বপরী এলাকাবাসী প্রত্যাশা করেন ওসি পারভেজ আলীর নেতৃত্বে পতেঙ্গা থানার অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে এবং অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পতেঙ্গা গড়ে উঠবে।একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত সাফল্য শুধু অপরাধী গ্রেপ্তারে নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করা এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তার অনুভূতি তৈরি করা।

এ সকল প্রসঙ্গে ওসি পারভেজ আলী গণমাধ্যমকে বলেন, পুলিশের মূল দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে। সাধারণ মানুষের যেকোনো আইনগত সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।তিনি আরও মনে করেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। শিক্ষা, খেলাধুলা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা গেলে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা পাওয়ার পথ সহজ করাও জনবান্ধব পুলিশিংয়ের গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরো বলেন সততা, পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

Oplus_131072

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সোনাপুরা গ্রামের বাসিন্দা বায়েজিদ বর্তমানে গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে মো. বায়েজিদ প্রায় সাত বছর আগেও বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।
বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারে নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।
অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল মানুষ বেশি প্রতারিত হন। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, খোঁজ নিয়ে দেখবো। আর এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।