মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটক

দুমকিতে পিআইও’র  দুর্নীতির পাহাড় : কাবিখা-টিআর প্রকল্পে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
দুমকিতে পিআইও’র  দুর্নীতির পাহাড় : কাবিখা-টিআর প্রকল্পে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পটুয়াখালীর দুমকিতে কাবিখা ও টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পে অস্তিত্বহীন ও নামমাত্র কাজ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের একটি দল দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে এসব অনিয়মের তথ্য পায়।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, উপজেলা পরিষদের গাড়ি ধোয়ার র‍্যাম্পের সামনে মাটি ভরাট না করে নামমাত্র ইট ফেলে বরাদ্দের ২ লাখ ৩৭৪ টাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের ফুলবাগান ও উপজেলা পরিষদের মাঠে মাটি ভরাটের প্রকল্পের বাস্তবে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ ছাড়া শ্রীরামপুর ইউনিয়নের নলকূপ বরাদ্ধ পাওয়া ব্যাক্তির কোন অস্তিত্ব পায়নি দুদক টিম।  রাস্তা মেরামতের প্রকল্পে কোনো কাজ হয়নি। লেবুখালী ইউনিয়নে ৩ লাখ টাকা বরাদ্দের রাস্তা সংস্কারে ১০ বছর আগের কাজ দেখানো হয়েছে। পাঁচটি নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেখানো হলেও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের কাজেও অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।দুদকের সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাস বলেন, প্রকল্প বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পিআইও ও প্রকল্প সভাপতিদের যোগসাজশে এসব অনিয়ম সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। অনুসন্ধান শেষে দ্রুত প্রধান কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী মুঠোফোনে জানান, আমি ছুটিতে আছি। যেহেতু দুদক তদন্তে নেমেছে সেহেতু এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি না।

পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলাম

Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জেলা সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম আল কায়ছারী। পূর্ববর্তী সেশনেও তিনি জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীর আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, জেলা সেক্রেটারি হিসেবে অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম আল কায়ছারীকে শপথবাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মোঃ মোশাররফ হোসাইন হাওলাদার, মোঃ আলমগীর হোসাইন, অধ্যাপক এবিএম সাইফুল্লাহসহ নবনির্বাচিত জেলা মজলিশে শূরা সদস্যরা।