মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটকআমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

পবিপ্রবিতে অধ্যাপকের শ্যালিকার পিএইচডি সুপারিশ, বিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন

দুমকি সংবাদদাতা প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
পবিপ্রবিতে অধ্যাপকের শ্যালিকার পিএইচডি সুপারিশ, বিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিকটাত্মীয়ের পিএইচডি পরীক্ষা ও মূল্যায়নসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল হোসেনের বিরুদ্ধে। তাঁর স্ত্রীর আপন বোনকে (শালিকা) পিএইচডি ডিগ্রি প্রদানের সুপারিশ ঘিরে এ প্রশ্ন উঠেছে।

গত ২৯ সেপ্টেম্বর পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিনের স্বাক্ষরিত এক চিঠিতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক উম্মে কুলসুম শান্তার (রেজিস্ট্রেশন নম্বর: ০২৫৩৪) ডিগ্রি প্রদানের সুপারিশ রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়। পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ কমিটির ৭৪তম সভার কার্যসূচি-০৪ অনুযায়ী গঠিত পরীক্ষণ কমিটির সুপারিশের ভিত্তিতে বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উম্মে কুলসুম শান্তা অধ্যাপক কামাল হোসেনের স্ত্রীর আপন বোন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনাসংক্রান্ত বিধিমালার ১.২০ ধারায় নিকটাত্মীয় পরীক্ষার্থী হলে বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে শান্তার পিএইচডি পরীক্ষা ও মূল্যায়ন প্রক্রিয়ায় অধ্যাপক কামাল হোসেনের সম্পৃক্ততা থাকলেও এ ক্ষেত্রে বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. মো. কামাল হোসেন বলেন, “আমি কোনো ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করিনি। শুধু চেয়ারম্যান হিসেবে থিসিসের কো-সুপারভাইজার হিসেবে দায়িত্বে ছিলাম। একাডেমিক কাউন্সিলে বিষয়টি উঠলে সবাইকে অবহিত করে সভা থেকে বের হয়ে যাই।”

তবে এ বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান বলেন, “তিনি বিষয়টি আমাদের সেভাবে অবহিত করেননি। একাডেমিক কাউন্সিলে বিষয়টি উঠেছিল কি না, তাও আমার মনে পড়ছে না। সেখানে অনেক মানুষ উপস্থিত থাকেন, তাই নির্দিষ্ট করে বলতে পারছি না।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বিভাগীয় চেয়ারম্যান পদাধিকারবলে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটিতে থাকতে পারেন, এতে আইনের ব্যত্যয় হয়নি। তবে নিকটাত্মীয়ের পিএইচডি তত্ত্বাবধায়ক হওয়া বা তাঁর কোনো কোর্স পরিচালনা করা বিধিবহির্ভূত। এ বিষয়ে আবেদন পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগের সত্যতা পেলে কমিটির সুপারিশ অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়া হবে।”

মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

Oplus_131072

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সোনাপুরা গ্রামের বাসিন্দা বায়েজিদ বর্তমানে গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে মো. বায়েজিদ প্রায় সাত বছর আগেও বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।
বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারে নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।
অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল মানুষ বেশি প্রতারিত হন। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, খোঁজ নিয়ে দেখবো। আর এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।