বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
কলাপাড়ায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপনপটুয়াখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিতরাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমু

শ্রীপুরে ভার্মিকম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
শ্রীপুরে ভার্মিকম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

গাজীপুরের শ্রীপুরে তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের নিয়ে “ভার্মিকম্পোস্ট উৎপাদন” বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র, গাজীপুরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জৈবসারের গুরুত্ব, উৎপাদন প্রক্রিয়া ও আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আজিজুল হক, পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস), বিনা, ময়মনসিংহ। তিনি বলেন, টেকসই কৃষি ব্যবস্থায় জৈবসার অপরিহার্য। ভার্মিকম্পোস্ট উৎপাদন কৃষকের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি মাটির স্বাস্থ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াহাব, কটন এগ্রোনমিস্ট ও প্রধান, তুলা উন্নয়ন বোর্ড, শ্রীপুর, গাজীপুর এবং কামরুন নাহার, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিনা, ময়মনসিংহ। তারা বলেন, সঠিক প্রক্রিয়ায় উৎপাদিত ভার্মিকম্পোস্ট মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ আসাদ উল্লাহ, পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র, গাজীপুর। তিনি উদ্যোক্তা ও কৃষকদের মাঝে জৈবসার ব্যবহারের সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

বিনা’র ইনোভেশন খাত (রাজস্ব) থেকে সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণে স্থানীয় কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও সংশ্লিষ্ট খাতের কর্মীরা অংশগ্রহণ করেন।

কলাপাড়ায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন

আরিফ সুমন, বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
কলাপাড়ায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন

গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য, কৃষকের আনন্দ আর নতুন ধানের ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া। বাঙালির হাজার বছরের লোকজ সংস্কৃতি ও কৃষিভিত্তিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।
বুধবার পহেলা অগ্রহায়ণ উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। এদিন বেলা ১১টায় মন্দির প্রাঙ্গণ থেকে ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পার্শ্ববর্তী আরও তিনটি মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে নতুন আমন ধানের চাল দিয়ে তৈরি পায়েস, পিঠা, মলিদাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। উৎসবকে ঘিরে এর আগে থেকেই মন্দির আঙিনায় নেওয়া হয় নানা আয়োজন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহে পুরো মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।এতে বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের দুই শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন।