বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
কলাপাড়ায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপনপটুয়াখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিতরাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমু

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পটুয়াখালীতে এমপ্যাথী হাসপাতালের র‍্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পটুয়াখালীতে এমপ্যাথী হাসপাতালের র‍্যালি ও সমাবেশ

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে এমপ্যাথী মানসিক হাসপাতাল ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় ঝাউতলা থেকে শুরু হয়ে নিউমার্কেট ও ব্যায়ামাগার মোড় প্রদক্ষিণ করে র‍্যালিটি মেডিসন স্কয়ারের সামনে এসে শেষ হয়। পরে এমপ্যাথী হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার কামাল হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপ্যাথী হাসপাতালের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্না, সাধারন সম্পাদক, ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পটুয়াখালী জেলা শাখা। ইঞ্জিনিয়ার হুমায়ন কবির সোহাগ, সাংগঠনিক সম্পাদক ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পটুয়াখালী জেলা শাখা। মোঃ জাকির হোসেন, পরিচালক (শিক্ষা), পটুয়াখালী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ । মোঃ হারুন অর রশিদ, ব্যবস্থাপক, পটুয়াখালী ক্লিনিক। মোঃ মুশফিকুর রহিম মনির, সহকারী সদস্য সচিব আমার বাংলাদেশ পার্টি – এবিপার্টি, পটুয়াখালী জেলা। মোঃ জাকির হোসেন, সদস্য, আমার বাংলাদেশ পার্টি – এবিপার্টি, পটুয়াখালী জেলা।

সমাবেশে বক্তব্য রাখেন অপসোনিন ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মোঃ সামিম, ছাত্রশক্তির পটুয়াখালী জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক রোগ নিয়ে সামাজিক কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করা এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

এমপ্যাথী হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন মানসিক ও মাদকাসক্ত রোগীদের বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে। মাদকাসক্ত রোগীদের চিকিৎসা পুর্নবাসনের নামে কিছু কিছু পুর্নবাসন কেন্দ্রগুলোতে রোগীদের উপর যে নির্মম অত্যাচার, অবিচার ও অমানবিক আচরণ করা হয় তা থেকে মুক্ত করে বৈজ্ঞানিক ও চিকিৎসাবিধি মেনে এমপ্যাথী মানসিক হাসপাতালটিতে চিকিৎসা সেবা দিয়ে থাকি।

কলাপাড়ায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন

আরিফ সুমন, বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
কলাপাড়ায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন

গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য, কৃষকের আনন্দ আর নতুন ধানের ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া। বাঙালির হাজার বছরের লোকজ সংস্কৃতি ও কৃষিভিত্তিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।
বুধবার পহেলা অগ্রহায়ণ উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। এদিন বেলা ১১টায় মন্দির প্রাঙ্গণ থেকে ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পার্শ্ববর্তী আরও তিনটি মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে নতুন আমন ধানের চাল দিয়ে তৈরি পায়েস, পিঠা, মলিদাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। উৎসবকে ঘিরে এর আগে থেকেই মন্দির আঙিনায় নেওয়া হয় নানা আয়োজন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহে পুরো মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।এতে বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের দুই শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন।