মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটক

আমি এ মাটির সন্তান—সবাইকে সাথে নিয়েই আধুনিক শ্রীপুর গড়তে চাই: অধ্যাপক বাচ্চু

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
আমি এ মাটির সন্তান—সবাইকে সাথে নিয়েই আধুনিক শ্রীপুর গড়তে চাই: অধ্যাপক বাচ্চু
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

“আমি আপনাদের এ মাটির সন্তান। এ মাটির গন্ধই আমার প্রাণের গন্ধ। গ্রামের সহজ-সরল মানুষই আগামী নির্বাচনে আমার মূল শক্তি।” নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাইকে সাথে নিয়েই আগামীর শ্রীপুর গড়তে চাই।

শ্রীপুর উপজেলার আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (১৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এক গ্রাম্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেন। বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে বৈঠকটি এক পর্যায়ে জনসভায় রূপ নেয়।

তিনি বলেন, “দীর্ঘদিন এই আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হতে পারেনি। এবার দল আমাকে সম্মান দিয়ে এই আসনে প্রার্থী করেছে। দলের সম্মান রক্ষা করতে ধানের শীষ প্রতীকে আপনাদের ভোট চাই। প্রথমবারের মতো আসনটি দলকে উপহার দিতে চাই।”

অধ্যাপক বাচ্চু আরও বলেন, “তৃণমূলের সর্বত্রই এখন ধানের শীষের জয়গান। বিএনপির ৩১ দফা প্রচারে জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে। আগামী নির্বাচনে বিজয়ী হলে বিএনপি সরকার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবে।”

শেখ হাসিনার শাস্তির বিষয়ে তিনি বলেন, “দেশে স্বৈরাচারী ও নিষিদ্ধ সংগঠনের প্রধানের শাস্তি প্রমাণ করেছে—কেউ স্বৈরাচারী ব্যবস্থাকে স্থায়ী করতে পারে না। ওই দলের পলাতক নেতাকর্মীরা দিশেহারা হয়ে বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও বক্তব্য দেন—উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মীরধা, যুগ্ম আহ্বায়ক মুক্তারুল করিম শামীম, আহ্বায়ক সদস্য সাংবাদিক মাহফুল হাসান হান্নান, প্রমুখ ।

পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলাম

Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জেলা সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম আল কায়ছারী। পূর্ববর্তী সেশনেও তিনি জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীর আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, জেলা সেক্রেটারি হিসেবে অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম আল কায়ছারীকে শপথবাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মোঃ মোশাররফ হোসাইন হাওলাদার, মোঃ আলমগীর হোসাইন, অধ্যাপক এবিএম সাইফুল্লাহসহ নবনির্বাচিত জেলা মজলিশে শূরা সদস্যরা।