বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিতরাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরকে পবিপ্রবি’র ভিসির অভিনন্দন।

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি  ফখরুল ইসলাম আলমগীরকে পবিপ্রবি’র ভিসির অভিনন্দন।

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর এর দায়িত্ব গ্রহণ করায় ফখরুল ইসলাম আলমগীরকে পবিপ্রবি’র ভিসির অভিনন্দন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্র পতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান। দেশবরেণ্য প্রাজ্ঞ রাজনীতি বিদ,বহুমাত্রিক প্রতিভার অধিকারী এবং একনিষ্ঠ দেশপ্রেমিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে এই ঐতিহাসিক ও গৌরবময় দায়িত্ব গ্রহণ সমগ্র জাতির জন্য এক পরম আনন্দ ও আশার আলো সঞ্চার করেছে।তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা,ধৈর্য এবং আপসহীন নেতৃত্বের যে দৃষ্টান্ত স্হাপন করেছেন তা দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে চিরভাস্কর। অভিনন্দন বার্তায় আরও বলেন, তাঁর মতো একজন মননশীল, প্রাজ্ঞ,মার্জিত, দূরদর্শী এবং জনমানুষের নেতা রাষ্ট্রের অভিভাবকের আসনে আসীন হওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ,আইনের শাসন এবং সুশাসন আরও সুসংহত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একজন বরেণ্য শিক্ষাবিদ ও দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে মহামান্য রাষ্ট্র পতির সুদীর্ঘ অভিজ্ঞতা দেশের উচ্চশিক্ষা খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গের একটি অন্যতম শীর্ষস্থানীয় উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। মহামান্য রাষ্ট্রপতির সু্যোগ্য ও দিকনির্দেশনামূলক অভিভাবকত্বে এবং চ্যান্সেলর হিসেবে তাঁর নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের গবেষণা, উদ্ভাবন এবং মেধাভিত্তিক সমাজ গঠনে নতুন দিগন্তের উন্মোচন করবে। তিনি দেশের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য,দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন,স্বনির্ভর রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.বি.এম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানও মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে পৃথক অভিনন্দন বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।

পটুয়াখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Oplus_131072

পটুয়াখালী জেলা প্রশাসকের আয়োজনে আগামি ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

মহান বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, দিবসটি উপলক্ষে সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বিভিন্ন উপকমিটিকে কার্যকরভাবে দায়িত্ব পালন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

পটুয়াখালীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না। এ জন্য রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আপনারা শান্ত থাকবেন, তবে সক্রিয় থাকবেন। সক্রিয় মানে লাঠিসোঁটা নিয়ে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়া নয়। সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে পটুয়াখালীতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির সুযোগ থাকবে না।’

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজেদুল ইসলাম সজল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার কিবরিয়া মৃধা, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, জাতীয় নাগরিক পার্টির পটুয়াখালী জেলা যুগ্ম আহবায়ক মোঃ বশির উদ্দিন, আমার বাংলাদেশ পার্টি-এবিপার্টি পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারিয়া খান, দৈনিক সাথী’র সম্পাদক আনোয়ার হোসেন দৈনিক খবর পটুয়াখালীর সম্পাদক আবদুস সালাম আরিফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বিজয় দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপতৎপরতা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।