মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ; ২৪ ঘণ্টায় দ্বিগুণ ডেঙ্গু রোগী

মোঃ জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ; ২৪ ঘণ্টায় দ্বিগুণ ডেঙ্গু রোগী
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পটুয়াখালীতে হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৪ জন। একদিনের ব্যবধানে রোগী ভর্তির সংখ্যা দ্বিগুণ হওয়ায় বাড়ছে হাসপাতালগুলোর ওপর চাপ। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্টদের।

সিভিল সার্জন কার্যালয়ের ১৬ সেপ্টেম্বরের দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত পটুয়াখালী জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯০ জন। এর মধ্যে ১ হাজার ১৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন।

এর মধ্যে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ৩৮ জন, মির্জাগঞ্জে ১৬, দশমিনায় ৬, কলাপাড়ায় ২২, গলাচিপায় ১৬, বাউফলে ৩ এবং দুমকিতে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রবেশ পথ থেকে রাস্তার পাশে মেঝেতে রোগীরা সেবা নিচ্ছেন। বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যে হাতপাখা দিয়ে বাতাস করছেন। ডেঙ্গু রোগীর দের জন্য আলাদা কোন ব্যবস্থা করা হয়নি। সাধারণ রোগী ও ডেঙ্গু রোগীদের একই জায়গায় রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ৪৪ রোগীর মধ্যে পটুয়াখালী সদর হাসপাতালে ২২ জন, মির্জাগঞ্জে ৬, দশমিনায় ২, কলাপাড়ায় ৪, গলাচিপায় ৯ এবং বাউফলে ১ জন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী ও স্বজনদের কেউ কেউ ওয়ার্ডের পরিবেশ ও সেবার বিভিন্ন সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন।

লাউকাঠি থেকে হাসপাতালে আসা রোগীর স্বজন নিলুফা ইয়াসমিন বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর পরিবারের সদস্যকে নিয়ে হাসপাতালে এসে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। রোগীর সংখ্যা বাড়ায় ওয়ার্ডে চাপও বেড়েছে। দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাওয়াই এখন তাদের প্রধান চাওয়া।

আমতলী থেকে আসা ডেঙ্গু রোগী মোনায়েম বলেন, “গত ৯ দিন ধরে অসুস্থ অবস্থায় আছি। শরীর খুবই দুর্বল, অনেক কষ্ট হচ্ছে। এর মধ্যে হাসপাতালের টয়লেটের অবস্থাও খুব খারাপ ও অপরিষ্কার। রোগীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা দরকার।”

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, রোগীরা হাসপাতালে এলে তাদের যথাযথ চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে হঠাৎ রোগীর চাপ বেড়ে গেলে সীমিত লোকবল দিয়ে সেবা দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। গত ২৪ ঘণ্টায় যে হারে রোগী আসছেন, তা অব্যাহত থাকলে সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

এ অবস্থায় ব্যক্তি উদ্যোগেও সবাইকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া বলেন, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়তে পারে। এতে ডেঙ্গুর সংক্রমণও বাড়ার আশঙ্কা থাকে। তাই বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Oplus_131072

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন । এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ্। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে তাকে জখম করে এবং চলন্ত স্পিডবোট থেকে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্লাব।