মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ দফা উন্নয়ন অঙ্গীকার নিয়ে কাকড়াবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল খান

মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, বিশেষ প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
১০ দফা উন্নয়ন অঙ্গীকার নিয়ে কাকড়াবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল খান

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ইনসাফ উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কুয়েত প্রবাসী আলহাজ্ব মোজাম্মেল হোসাইন খান (মজনু)। একটি সমৃদ্ধ, আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি ১০ দফা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন।

তাঁর ঘোষিত উন্নয়ন পরিকল্পনায় রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, কৃষির উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন।

স্বচ্ছতা, সুশাসন ও দুর্নীতিমুক্ত সেবা:

ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজ, দ্রুত ও দালালমুক্ত করতে ডিজিটাল সেবা কেন্দ্র চালুর পরিকল্পনা করেছেন তিনি। পাশাপাশি প্রতি ছয় মাসে ‘জনতার মুখোমুখি চেয়ারম্যান’ শীর্ষক উন্মুক্ত জবাবদিহিতা সভা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন:

অবহেলিত গ্রামের কাঁচা রাস্তা টেকসইভাবে নির্মাণ এবং প্রয়োজন অনুযায়ী এইচবিবি ও কার্পেটিং রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণের কথাও উল্লেখ করেছেন তিনি।

শিক্ষা ও তরুণ সমাজের উন্নয়ন:

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ভাতা বা উপবৃত্তির ব্যবস্থা এবং প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ সংস্কারের পরিকল্পনা করেছেন মোজাম্মেল হোসাইন খান। তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখতেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের অঙ্গীকার করেছেন।

স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা:

দুস্থ ও মুমূর্ষু রোগীদের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা রয়েছে তার। এ জন্য প্রবাসী মির্জাগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের অ্যাম্বুলেন্সের ভাড়া নিজস্ব তহবিল থেকে পরিশোধ করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেবাটি চালু রাখার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে নিয়মিত চিকিৎসক ও ওষুধ নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

কৃষকের উন্নয়ন ও কৃষি বিপ্লব:

কৃষকদের সার, বীজ ও আধুনিক কৃষিযন্ত্র পেতে সহায়তা করার পাশাপাশি বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তার। দেশীয় কৃষিপণ্যের বাজারজাতকরণেও কৃষকদের উৎসাহিত করার কথা জানিয়েছেন তিনি।

সামাজিক নিরাপত্তা ও ভাতা বিতরণ:

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং ভিজিডি-ভিজিএফ কার্ড প্রকৃত যোগ্য ব্যক্তিদের মধ্যে স্বচ্ছতা ও স্বজনপ্রীতিমুক্তভাবে বিতরণের অঙ্গীকার করেছেন তিনি। দুর্যোগকালীন ত্রাণ বিতরণেও সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলেছেন।

কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতি:

নারী ও বেকার যুবকদের জন্য সেলাই, তথ্যপ্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা করেছেন তিনি। প্রবাসী পরিবারের আইনি ও প্রশাসনিক সমস্যা সমাধানে বিশেষ সহায়তা সেল গঠন এবং প্রবাসীদের যথাযথ সম্মান নিশ্চিত করার কথাও তার উন্নয়ন পরিকল্পনায় রয়েছে।

নিরাপদ ইউনিয়ন ও আইনশৃঙ্খলা:

চুরি ও ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গ্রাম পুলিশের কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইউনিয়নকে মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

পরিবেশ সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তি:

গ্রামীণ সড়কের দুই পাশে নিম, ফলদ ও মেহগনি গাছ রোপণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলার পরিকল্পনা করেছেন মোজাম্মেল হোসাইন খান। এ উদ্যোগ ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন:
ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ও কবরস্থানের উন্নয়ন ও সংস্কারে আর্থিক এবং প্রশাসনিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছেন তিনি।

আলহাজ্ব মোজাম্মেল হোসাইন খান (মজনু) তার নির্বাচনী অঙ্গীকারে বলেন, একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত ও অনৈতিক কর্মকাণ্ডমুক্ত সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

তিনি তার ১০ দফা পরিকল্পনাকে শুধু নির্বাচনী ইশতেহার নয়, বরং জনগণের প্রতি অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছেন।

রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Oplus_131072

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন । এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ্। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এলোপাতাà¦