মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটক

বাউফলে আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মাহফুজুর রহমান সবুজ

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
বাউফলে আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মাহফুজুর রহমান সবুজ

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন বাউফলের কৃতি সন্তান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে মনোনয়ন প্রদান করা হয়। প্রজ্ঞাপনের স্মারক নং- বশিবো/বিঅ/২০২৬/৩৩৩২ তারিখ: ০৪/১০/২০২৬ ইং। মো: মাহফুজুর রহমান সবুজ বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি আব্দুল খালেক মিয়ার কনিষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি সৎ, মেধাবী, বিনয়ী ও জনবান্ধব হিসেবে সর্বমহলে পরিচিত।
তিনি বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনের পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। দলের দুঃসময়ে রাজপথে সাহসী ভূমিকা পালন করেছেন। এই গুণী শিক্ষানুরাগী ও রাজনীতিবিদকে বিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে মনোনীত করায় এলাকায় আনন্দের জোয়ার বইছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

নব মনোনীত সভাপতি মো: মাহফুজুর রহমান সবুজ তার প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। শহীদ জিয়ার শিক্ষা ও উন্নয়ন দর্শনকে বুকে ধারণ করে এই প্রাচীন বিদ্যাপীঠকে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি সর্বস্তরের জনগণ, শিক্ষকমন্ডলী ও আমার প্রাণপ্রিয় বিলবিলাসবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলাম

Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জেলা সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম আল কায়ছারী। পূর্ববর্তী সেশনেও তিনি জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীর আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, জেলা সেক্রেটারি হিসেবে অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম আল কায়ছারীকে শপথবাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মোঃ মোশাররফ হোসাইন হাওলাদার, মোঃ আলমগীর হোসাইন, অধ্যাপক এবিএম সাইফুল্লাহসহ নবনির্বাচিত জেলা মজলিশে শূরা সদস্যরা।