মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উজিরপুরে মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হরশিৎ ও সঞ্জিত মন্ডল

দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
উজিরপুরে মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হরশিৎ ও সঞ্জিত মন্ডল
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 উজিরপুর উপজেলার সাতলায় পটিবাড়ী সার্বজনীন দূর্গা ও রাধা গোবিন্দ মন্দিরের নামে দলিলকৃত সম্পত্তি জবর দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই নামধারী আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডলের বিরুদ্ধে। মন্দিরের সম্পত্তি উদ্ধারে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এডিএম কোর্ট এ একটি মামলা দায়ের করেছে মন্দিরের সভাপতি সুনিল কুমার বালা। ইতিমধ্যেই মন্দিরের পক্ষে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে উজিরপুর সেটেলমেন্ট অফিস।  এমনকি মাঠ পর্চা টেম্পারিং করে ২ শতক জমি নতুন খতিয়ান করে কেটে নেওয়ার প্রমান পেয়েছে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিস। আগামী ২ নভেম্বর এ বিষয়ে সমাধান করে দেওয়ার কথা জানিয়েছেন সেটেলমেন্ট অফিসের সংশ্লিষ্ঠ দপ্তর। মন্দিরের সম্পত্তি দখলের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে মন্দির কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে নানান প্রপোগন্ডা ছড়াচ্ছে ওই ভূমিদস্যুরা

সূত্র জানায়, ২০১১ সালে পটিবাড়ি মৌজার (জেএল নং ৭ এর এসএ ৮৩ খতিয়ানের ৩১০ দাগ থেকে ৩ শতক জমি পটিবাড়ী সার্বজনীন দূর্গা ও রাধা গোবিন্দ মন্দিরের নামে দলিল করে দেন মৃত রাজেন্দ্র নাথ মন্ডলের পুত্র কার্তক মন্ডল, সুভাষ মন্ডল ও সুশিল মন্ডল। মন্দিরের নামে দলিল দাতাদের নামে বিএস মাঠ পর্চায়ে (গেজেড ভুক্ত হওয়ার অপেক্ষায়) থাকা ৩ শতক জমির মধ্যে  ২ শতাংশ জমি টেম্পারিং করে কেটে নেয় উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই নামধারী আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডল। সম্প্রতি দূর্গা মন্দিরের উত্তর পাশে থাকা কালি মন্দির দখল করে নিয়ে সেখানে একটি ভবন তৈরী করার চেষ্ঠা করে, এসময় মন্দির কমিটির সভাপতি সুনিল বালাসহ অন্যান্যরা  বাঁধা দিলে দ্রুত তারা পালিয়ে যায়। এ ঘটনার পর মন্দিরের সভাপতি বাদী হয়ে বরিশাল এডিএম কোর্ট একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শুনানী শেষে মন্দিরের সম্পত্তিতে  স্থাপনা নির্মানের উপর নিষেধাজ্ঞা দেয় এবং এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দশনা দেয়। ইতিমধ্যেই উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মন্দিরের পক্ষে প্রতিবেদন দাখিল করেছেন। এদিকে মন্দিরের নামে দলিল দাতাদের নামে বিএস মাঠ পর্চায়ে (গেজেড ভুক্ত হওয়ার অপেক্ষায়) থাকা ৩ শত জমির মধ্যে  ২ শতাংশ জমি টেম্পারিং করে কেটে নেয়ার প্রতিকার চেয়ে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযোগ দাখিল করেন জমি দাতা কার্তীক মন্ডল, সুভাষ মন্ডল ও সুশিল মন্ডল।

বুধবার এ বিষয়ে শুনানী চলাকালে আদালতের বিচারক টেম্পারিং করে মন্দিরের নামে দলিল দেওয়া সম্পত্তি থেকে ২ শতক জমি কেটে নেওয়ার প্রমান পান।  এ সময় ভূমি অফিসে থাকা লোকজন মন্দিরের জমি কেটে নেওয়ার ঘটনায় উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই নামধারী আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডলকে তিরস্কার করেন। ঘটনার পর বুধবার সকালে বরিশাল রিপোর্টার্ ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মন্দিরের সাবেক সভাপতি সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশকে জড়িয়ে বিভ্রান্তমুলক তথ্য প্রদান করে উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই নামধারী আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডল।

এ বিষয়ে সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ বলেন, উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই নামধারী আওয়ামী লীগের নেতা সঞ্জিত মন্ডল একই বাড়ির বাসিন্দা। তাদের সাথে মন্দিরের সম্পত্তি দখলসহ তার ব্যাক্তিগত সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। পলাশ বলেন, সাংবাদিকতা করার সুবাদে ৩০ বছর ধরে তিনি বরিশাল নগরীতে বসবাস করছেন।  এলাকায় না থাকার কারনে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সাবেক ইউপি মেম্বর ও  উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই নামধারী আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডল এলাকায় প্রভাব বিস্তার করে তার অনেক সম্পত্তি দখল করে নিয়েছেন। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান আছে। এসব মামলাকে প্রভাবিত করতে নতুন নাটক মঞ্চস্থ্য করতে চাচ্ছে ওই আওয়ামী লীগ নেতারা। এ বিষয়ে উল্লেখিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার দাবী জানান মন্দির কমিটিসহ এলাকাবাসী।

রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Oplus_131072

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন । এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ্। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে তাকে জখম করে এবং চলন্ত স্পিডবোট থেকে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটà