মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটক

দুমকিতে হিফজুল কোরআন প্রতিযোগীতার বাছাই সম্পন্ন, জেলায় অংশগ্রন করবে ২৮শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
দুমকিতে হিফজুল কোরআন প্রতিযোগীতার বাছাই সম্পন্ন, জেলায় অংশগ্রন করবে ২৮শিক্ষার্থী

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতার দুমকি উপজেলা পর্যায়ের বাছাই সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭অক্টোবর) লেবুখালী দারুল কুরআন ক্যাডেট একাডেমির ৫ নম্বর শাখায় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআনের হিফজ, শুদ্ধ তিলাওয়াত ও মেধা যাচাইয়ের এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চারটি গ্রুপ থেকে ২৮ জন শিক্ষার্থীকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর দুমকি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আমানাতুল্লাহ।

প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আব্দুল মতিন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পাঁচ পারা, দশ পারা, বিশ পারা ও ত্রিশ পারা—এই চারটি গ্রুপ নির্ধারণ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ গ্রুপে মুখস্থ করা কুরআনের নির্ধারিত অংশ থেকে তিলাওয়াত করে। এ সময় মুখস্থের দক্ষতার পাশাপাশি তাজবিদ, মাখরাজ, শুদ্ধ উচ্চারণ ও কণ্ঠস্বরসহ তিলাওয়াতের বিভিন্ন দিক মূল্যায়ন করা হয়।

উপজেলা পর্যায়ে নির্বাচিত ২৮ জন শিক্ষার্থী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। পর্যায়ক্রমে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগও তৈরি হতে পারে।

পবিত্র কুরআন হিফজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা বিকাশ, শুদ্ধ তিলাওয়াতের চর্চা এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের যোগ্যতা তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলাম

Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জেলা সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম আল কায়ছারী। পূর্ববর্তী সেশনেও তিনি জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীর আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, জেলা সেক্রেটারি হিসেবে অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম আল কায়ছারীকে শপথবাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মোঃ মোশাররফ হোসাইন হাওলাদার, মোঃ আলমগীর হোসাইন, অধ্যাপক এবিএম সাইফুল্লাহসহ নবনির্বাচিত জেলা মজলিশে শূরা সদস্যরা।