মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটকআমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

আইডিইবির অন্তবর্তিকালীন কমিটি গঠন আহবায়ক প্রকৌ.কবির ও সদস্য সচিব কাজী সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
আইডিইবির অন্তবর্তিকালীন কমিটি গঠন আহবায়ক প্রকৌ.কবির ও সদস্য সচিব কাজী সাখাওয়াত

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর প্রকৌশলী মোঃ কবির হোসেন কে আহবায়ক ও প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন কে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট অন্তবর্তিকালীন কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রকৌ. বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসলিম উদ্দিন যুগ্ম আহবায়ক (হেড কোয়ার্টার) প্রকৌ. মোঃ হানিফ যুগ্ম আহবায়ক (ঢাকা), প্রকৌ. ইমাম উদ্দিন, যুগ্ম আহবায়ক (ফরিদপুর),  প্রকৌ. আবদুর রহমান যুগ্ম আহবায়ক (ময়মনসিংহ),  প্রকৌ. মাহবুবুর রহমান,যুগ্ম আহবায়ক (খুলনা), প্রকৌ. বাচ্চু মিয়া,যুগ্ম আহবায়ক (বরিশাল), মোঃ সাইফুল ইসলাম রনি, যুগ্ম আহবায়ক (রাজশাহী) , প্রকৌ. সেলিমুর রহমান, যুগ্ম আহবায়ক (রংপুর) প্রকৌ. জাহিদুর রহমান দিপু, যুগ্ম আহবায়ক  (সিলেট), প্রকৌ.মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী   যুগ্ম আহবায়ক  (চট্রগ্রাম), প্রকৌ. মোঃ সাখাওয়াত হোসেন,যুগ্ম আহবায়ক (কুমিল্লা) প্রকৌ. সাখাওয়াত হোসেন, সদস্য সচিব। প্রকৌ. এস এম ফিরোজ, যুগ্ম সদস্য সচিব (ঢাকা), প্রকৌ. মোঃ সোহেল রানা, যুগ্ম সদস্য সচিব, প্রকৌ.শাহদত জামিল চৌধুরী, সদস্য (অর্থ),  প্রকৌ. মোঃ জসীম সিকদার সদস্য (সাংগঠনিক), প্রকৌ. ওমর ফারুক সদস্য (সহ সাংগঠিক), প্রকৌ. মোসা. নাহিদা সুলতানা সদস্য ( সহ সাংগঠনিক মহিলা), প্রকৌ. তৈয়ব আলী সদস্য (জনসংযোগ প্রচার), প্রকৌ. সৈয়দ সাহাব উদ্দিন মল্লিক সাবু সদস্য (সহ জনসংযোগ),  প্রকৌ. মোঃ আব্দুল্লহেল কাফি সদস্য(আন্তর্জাতিক বিষয়ক), প্রকৌ.মোঃ জিল্লুর রহমান খান সদস্য (শিক্ষা প্রশিক্ষন), প্রকৌ.মোহাম্মদ সাবিউল করিম সদস্য ( সহ শিক্ষা প্রশিক্ষন),  প্রকৌ. সৈয়দ রাশেদুল হাসান সদস্য (বিজ্ঞান প্রযুক্তি), প্রকৌ. মোঃ মনজুল মুসতাক সদস্য (তথ্য গবেষনা), প্রকৌ.এসকে মাহমুদ আলম  সদস্য ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি), প্রকৌ.মোঃ শওকত আলী মিয়া সদস্য (স্বাস্থ্য ও সমাজকল্যাণ),  প্রকৌ.মোঃ ওবাইদুল আলম সদস্য (দপ্তর), প্রকৌ. রাসেদুল হাসান সদস্য (সহ দপ্তর), প্রকৌ. নাহিদ ফারজানা সদস্য ( মহিলা ও পরিবার কল্পনা) প্রকৌ. হোসনে আরা পাভিন সদস্য (সহ মহিলা ও পরিবার কল্যান), প্রকৌ. মোঃ মনিরুজ্জামান সদস্য (লাইব্রেরি) , প্রকৌ. রেজাউল করিম সদস্য (প্রকাশনা), প্রকৌ. এস এম কামাল হোসেন সদস্য (চাকরি ও আইন), প্রকৌ. মোঃ সালাহউদ্দিন ভূইয়া সদস্য (মুক্তিযোদ্ধা বিষয়ক) ও প্রকৌ. এইচ এম আমিনুর রহমান সদস্য (ছাত্র বিষয়ক)।

সমাজসেবা অধিদপ্তরের স্মারক নং ৪১.০০.০০০০.০০০.০৪৬.২৭.০০২৮.২২.৮০২ পত্রে জানানো হয় আগামি ১৮ ই জানুয়ারী ২০২৭ সালের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করতে হবে।

মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

Oplus_131072

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সোনাপুরা গ্রামের বাসিন্দা বায়েজিদ বর্তমানে গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে মো. বায়েজিদ প্রায় সাত বছর আগেও বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।
বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারে নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।
অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল মানুষ বেশি প্রতারিত হন। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, খোঁজ নিয়ে দেখবো। আর এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।