মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটকআমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

উন্নয়ন কর্মকাণ্ডে আস্থা, সাংগঠনিক শক্তিতে গতি—এমপি আবুল হোসেনকে ঘিরে আশাবাদী বাকেরগঞ্জবাসী

দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
উন্নয়ন কর্মকাণ্ডে আস্থা, সাংগঠনিক শক্তিতে গতি—এমপি আবুল হোসেনকে ঘিরে আশাবাদী বাকেরগঞ্জবাসী
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বিভিন্ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ। উন্নয়নমূলক কার্যক্রম, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং রাজনৈতিক অঙ্গনে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, বিভিন্ন স্থানে কালভার্ট নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার বিষয়টি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

রাজনৈতিক অঙ্গনেও সংসদ সদস্যের কর্মকাণ্ড নিয়ে আলোচনা রয়েছে। পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান ফিরোজ বলেন, সংসদ সদস্য আবুল হোসেন খানের কঠোর তৎপরতায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজির মতো অনিয়মের কোনো সুযোগ নেই। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ বন্ধে কঠোর অবস্থান বজায় রাখার প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।

অন্যদিকে, সাংগঠনিক কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীদের সক্রিয়তা ও মনোবল বৃদ্ধির বিষয়টিও ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রম জোরদার হলে দল আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তারা।

স্থানীয় সচেতন মহলের মতে, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস শ্রম দিচ্ছেন সংসদ সদস্য আবুল হোসেন খান। তার এ উদ্যোগে বাকেরগঞ্জে ইতিবাচক পরিবর্তনের ধারা আরও বেগবান হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

তবে এসব উন্নয়ন ও শৃঙ্খলামূলক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখাই এখন তার জন্য বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের প্রত্যাশা, দল-মত নির্বিশেষে সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে বাকেরগঞ্জকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সম্ভাবনাময় জনপদ হিসেবে গড়ে তুলবেন সংসদ সদস্য আবুল হোসেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবুল হোসেন খান এমপি খান জানান, এলাকার উন্নয়ন ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করে মডেল বাকেরগঞ্জ উপজেলা গড়ে তোলায় তার একমাত্র লক্ষ্য। মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স রয়েছেন। দলীয় নেতাকর্মীরা চাঁদাবাজি বা অন্যায়ের সাথে জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেয়া হবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বাকেরগঞ্জের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি সর্বদা সজাগ রয়েছেন।

মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

Oplus_131072

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সোনাপুরা গ্রামের বাসিন্দা বায়েজিদ বর্তমানে গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে মো. বায়েজিদ প্রায় সাত বছর আগেও বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।
বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারে নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।
অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল মানুষ বেশি প্রতারিত হন। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, খোঁজ নিয়ে দেখবো। আর এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।