মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটকআমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

তালতলীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

মুহাঃ আবু বকর ছিদ্দিক তালতলী,প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
তালতলীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে ঘূর্ণিঝড় মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বাস্তব ধারণা প্রদানের লক্ষ্যে বরগুনার তালতলীতে একটি বর্ণাঢ্য ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’-এর বাস্তবায়নে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এতে কারিগরি সহযোগিতা প্রদান করে অক্সফাম বাংলাদেশ (Oxfam in Bangladesh) এবং সার্বিক অর্থায়ন করে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)। কোরিয়ার অর্থায়নে পরিচালিত ‘Bangladesh Cyclone Preparedness and Inclusive Shelter Resilience Project (KOICA_HPP)’- প্রকল্পের এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ ফরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহড়ার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাগোনারীর প্রকল্প সমন্বয়ক সুবীর কুমার কর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিপিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় এলাকার হাজারো সাধারণ মানুষ।

মহড়ায় আকর্ষণীয় নাটিকা, বিভিন্ন প্রদর্শনী ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা পাওয়ার পর করণীয় পদক্ষেপ,
দুর্যোগের পূর্বপ্রস্তুতি ও গবাদিপশুসহ নিরাপদ আশ্রয়কেন্দ্রে গমন, দুর্যোগকালীন সময়ে করণীয় এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও উদ্ধার কার্যক্রম বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিসহ সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক আশ্রয়ব্যবস্থার ওপর মহড়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা জানান, বরগুনা বাংলাদেশের অন্যতম দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা। তাই যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে ব্যক্তি, পরিবার ও কমিউনিটি পর্যায়ে আগাম প্রস্তুতি, সঠিক সময়ে সতর্কবার্তা প্রচার এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ ধরনের মাঠ মহড়া সাধারণ মানুষের বাস্তব দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সার্বিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলে।

মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

Oplus_131072

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সোনাপুরা গ্রামের বাসিন্দা বায়েজিদ বর্তমানে গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে মো. বায়েজিদ প্রায় সাত বছর আগেও বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।
বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারে নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।
অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল মানুষ বেশি প্রতারিত হন। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, খোঁজ নিয়ে দেখবো। আর এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।