মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দীপু চন্দ্র দাসের হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে সমাবেশ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
দীপু চন্দ্র দাসের হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে সমাবেশ
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারা দেশে ‘মব সহিংসতা’ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরের গাঙ্গীনারপাড় মোড়ের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। গণতান্ত্রিক অধিকার কমিটির ময়মনিসংহ জেলা শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশ গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও শ্রমিক নেতা আবদুর রাজ্জাক বলেন, দীপু চন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, উল্লাস করে আগুন দেওয়া হয়েছে, এমন উগ্রবাদ দমন করতে হবে। এভাবে রাষ্ট্র চলতে পারে না। একটি গোষ্ঠী বিগত সরকার পতনের পর থেকেই ‘মব সন্ত্রাস’ করছে। কিন্তু রাষ্ট্র তাদের কিছুই করতে পারছে না। দীপু দাস হত্যাসহ দেশজুড়ে চলা মব সন্ত্রাসের দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি।

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ বলেন, ‘এ দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। যে অবস্থা বিরাজ করছে কে, কীভাবে হত্যার শিকার হব, বলা যাচ্ছে না। আওয়ামী লীগে সরকার পতনের পর মব সন্ত্রাস চলছে। এ অবস্থায় প্রশাসন, সরকার কী দরকার, যেখানে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে। বিশ্বের কাছে খারাপ বার্তা যাচ্ছে।’ তিনি আরও বলেন, দীপুকে যেভাবে হত্যার পর আগুন দেওয়া হলো, এর দায় কারখানা কর্তৃপক্ষের। তাঁরা কারখানা কর্তৃপক্ষের বিচার দাবি করছেন। কারণ, তারা সমস্যার সমাধান না করে উন্মত্ত জনতার হাতে দীপুকে তুলে দিল। হিংস্র মানুষ যারা হত্যায় সরাসরি অংশ নিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একটা মানুষকে হত্যার পর আগুনে পুড়িয়ে দিল, এটা কোনো সভ্য দেশ? ইসলাম তো এমন শিক্ষা দেয়নি।

সমাবেশে কমিটির সদস্য তারিকুল ফেরদৌস বলেন, ‘গণ–অভ্যুত্থানের পর যে বাংলাদেশ আমরা কল্পনা করেছিলাম, তা হয়নি। দীপু দাসের মতো শ্রমিককে মব করে হত্যা করা হয়েছে। অপশক্তি মাথাচারা দিয়ে উঠেছে। তারা ছায়ানট, উদীচীসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছাড়া প্রথম আলো ও ডেইলি স্টার আগুনে পুড়িয়ে দিয়েছে। মব জাস্টিস করে দেশে বিশৃঙ্খলা করা হচ্ছে। এদের রুখে দিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মকে পুঁজি করে কেউ যেন হিংসাত্মক ঘটনা না ঘটাতে পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।’

গণতান্ত্রিক অধিকার কমিটির সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক কাজী ফরিদের সভাপতিত্বে ও গৌতম করের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির সদস্য আবু বক্কর সিদ্দীক, কবি সরকার আজিজ, আরিফুল হাসান, জায়েদ হাসান ওয়ালিদ, জেনাস ভৌমিক প্রমুখ।

রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Oplus_131072

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন । এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ্। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে তাকে জখম করে এবং চলন্ত স্পিডবোট থেকে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্লাব।