মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পটুয়াখালী-৪ আসনের  “এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে” প্রধানমন্ত্রী’র কাছে উপকূলের লাখো মানুষের দাবী

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
পটুয়াখালী-৪ আসনের  “এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে” প্রধানমন্ত্রী’র কাছে উপকূলের লাখো মানুষের দাবী
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালী উপকূলের টেকসই উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে ‘এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে’ উপকূলের লাখো মানুষের দাবী। এ দাবী নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ষ্টল। মন্ত্রী পরিষদের সম্প্রসারন ও রদবদলে এ দাবী তৃনমূল জনপদের লাখো মানুষের। উপকূলের প্রান্তিক কৃষক, জেলে সহ নানান শ্রেনী পেশার মানুষ অর্ধ লক্ষ ভোটের ব্যবধানে স্বাধীনতার পর প্রথমবারের মত ধানের শীষ প্রতীকে এ আসন থেকে তাঁকে বিজয়ী করেছে বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে পেতে।
জানা যায়, উপকূলের মানুষের স্বপ্ন তিঁনি মন্ত্রী হয়ে নতুন করে বিপন্ন বেড়িবাঁধ টেকসই নির্মাণ, ভাঙ্গা টু কুয়াকাটা সিক্স লেন সড়ক সহ রেল লাইন নির্মাণ এবং একাধিক ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দর সচল করে তুলবেন। এছাড়া একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্ত দর্শনে প্রসিদ্ধ স্থান খ্যাত পর্যটন নগরী সাগর কন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে উপকূলের পিছিয়ে পড়া মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন ও অর্থনীতির চাকা ঘোরাবেন।
কুয়াকাটার গঙ্গামতির জেলে আলী মাঝি বলেন, ‘ প্রধানমন্ত্রীর কাছে আমাদের সাগরপাড়ের মানুষের দাবী, এবিএম মোশাররফ এমপিকে মন্ত্রী হিসেবে চাই।’
নতুন পাড়া গ্রামের কৃষক ইদ্রিস গাজী বলেন, ‘স্বাধীনতার পর এই আসন থেকে প্রথমবারের মতো অর্ধ লক্ষ ভোটের ব্যবধানে আমরা মোশাররফ হোসেন এমপিকে বিজয়ী করেছি, আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন পূরণ করবেন।’
কলাপাড়া উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক, তরুণ ব্যবসায়ী আবুল হাসনাত রিমন সিকদার বলেন, ‘ আমরা তরুণ প্রজন্ম দক্ষিণাঞ্চলের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রায় মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে চাই।’
কলাপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. কাজল তালুকদার বলেন, ‘পায়রা সমুদ্র বন্দরকে পূর্ণাঙ্গ রূপে চালু, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্স লেন সড়ক ও রেললাইন নির্মাণে কলাপাড়া-রাঙ্গাবালী বাসির দাবি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে পাওয়া।’
কলাপাড়া চৌকি আদালতের আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘দক্ষিণ বাংলার গর্ব, বরিশাল বিভাগের উন্নয়নের রূপকার এবিএম মোশাররফ হোসেন। যিঁনি বিগত আওয়ামী দু:শাসনের আমলে ইলেকট্রনিক মিডিয়ার টকশোতে ফ্যাসিস্ট বিরোধী বক্তব্য রেখে বিএনপি’র নেতা কর্মীদের উজ্জীবিত করে রেখেছেন, আমরা তাঁকে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে দেখতে চাই।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা এবিএম মোশাররফ হোসেন জাতীয়তাবাদী ছাত্রদল কবি জসীমউদ্দীন হল শাখার সাবেক আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সাবেক সভাপতি, কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রথম যুগ্ম আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য সহ বিএনপি’র কেন্দ্রীয় সংসদের স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ছিলেন। বর্তমানে তিঁনি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এর দায়িত্ব পালন করছেন।

রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Oplus_131072

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন । এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ্। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে তাকে জখম করে এবং চলন্ত স্পিডবোট থেকে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্লাব।