মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গুম অধ্যাদেশ বাতিল করে বিএনপির সরকার জনবিরোধী দুর্বল আইন তৈরি করছে: প্রফেসর ডা. ওহাব মিনার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
গুম অধ্যাদেশ বাতিল করে বিএনপির সরকার জনবিরোধী দুর্বল আইন তৈরি করছে: প্রফেসর ডা. ওহাব মিনার
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

অন্তর্বর্তী সরকারের সময়ে সকল দলের অংশগ্রহণে ঐকমত্যের ভিত্তিতে গঠিত গুম কমিশন ও গুমের বিরুদ্ধে নেওয়া উদ্যোগ নিয়ে বিএনপি সরকার এখন নানা ধরনের অজুহাত দিচ্ছে। আইনের কোনো নির্দিষ্ট ত্রুটির কথা উল্লেখ না করে তারা গুম অধ্যাদেশ বাতিল করেছে এবং এর পরিবর্তে আরও ভালো আইন প্রণয়নের কথা বলেছে। কিন্তু বাস্তবে সরকার যে নতুন আইন করতে যাচ্ছে, তা গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের জন্য ন্যায়বিচারের পথ আরও কঠিন করে তুলবে।

রবিবার (৩০ আগষ্ট) বিকালে  আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির আয়োজনে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা শেষে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন এবিপার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।

সমাবেশে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) বলেন, “বিএনপি সরকারের প্রস্তাবিত দুর্বল আইনের কারণে গুমের ভিকটিম বা তাদের স্বজনরা আইন ও আদালতের আশ্রয় নেওয়ার পরিবর্তে উল্টো হয়রানি ও শাস্তির ভয়ে চুপ থাকতে বাধ্য হতে পারেন। গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার পরিবর্তে ভুক্তভোগীদের কণ্ঠরোধের কোনো আইন আমরা মেনে নেব না।”
প্রফেসর ডা. ওহাব মিনার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারও একইভাবে আইন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেছিল। সেই ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক দল হিসেবে বিএনপির বহু নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। অথচ আজ বিএনপির নেতৃত্বাধীন সরকারই গুম অধ্যাদেশ বাতিল করে গুমের সঙ্গে জড়িতদের দায়মুক্তির পথ তৈরি করছে—এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
তিনি আরও বলেন, “গুমের সংস্কৃতির স্থায়ী অবসান এবং প্রতিটি গুমের ঘটনায় সত্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। গুমের অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। ভুক্তভোগী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগ ও বিচার প্রক্রিয়াকে সহজ করতে হবে।”
তিনি গুম অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শক্তিশালী ও ভুক্তভোগীবান্ধব আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পদযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাসার, সহদপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রাশেদুল ইসলাম এবং শ্রমিক নেতা রাশেদ খান এবং ১১ দলীয় ঐক্যজোট সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ।

রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Oplus_131072

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন । এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ্। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে তাকে জখম করে এবং চলন্ত স্পিডবোট থেকে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্লাব।