মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটকআমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

গলাচিপায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
গলাচিপায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পটুয়াখালীর গলাচিপায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক  কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা   পরিষদের সম্প্রসারিত ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় মাঠপর্যায়ের জনপ্রতিনিধিরা তাদের এলাকার উন্নয়নমূলক নানা সমস্যার পাশাপাশি প্রশাসনিক ও সামাজিক বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এছাড়াও ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক  প্রেক্ষাপটে সামাজিক মর্যাদা হারানোর ক্ষোভ প্রকাশ করেন একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তাদের দাবি, মাঠপর্যায়ে কাজের পরিবেশ জটিল হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের কাছ থেকে কাঙ্ক্ষিত সম্মান পাচ্ছেন না তারা।

সভায় চরম বৈষম্যের অভিযোগ তোলেন পরিষদের  সংরক্ষিত নারী সদস্যরা। তিন ওয়ার্ডের দায়িত্ব  পালন করলেও তারা পুরুষ সদস্য ও ইউপি থেকে উপযুক্ত সম্মান এবং ন্যায্য  উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন না বলে অভিযোগ জানান। এ বিষয়ে প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

অন্যদিকে, পুরুষ সদস্যরা নিজ নিজ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজসহ অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন এবং স্থানীয় প্রশাসনের কাছে যেকোনো দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জোর দাবি জানান।

জনপ্রতিনিধিদের  সব  অভাব-অভিযোগ ও  সমস্যার  কথা গুরুত্ব সহকারে  শোনেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন আপনারা স্থানীয় সরকারের প্রথম ধাপ। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্লান তা বাস্তবায়নে আপনাদের ভুমিকাই বেশী। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভিজিডি, ভিজিএফ,  বয়স্ক ভাতা, বিধবা ভাতা গুলো  প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌছে দিতে আপনাদেরকেই সব চাইতে বেশী আন্তরিক হতে হবে। কোন প্রার্থীকে ভোট দিয়েছে এ বিবেচনা না করে তাদের উপযুক্ততা বিবেচনা করতে হবে।  মাঠ পর্যায়ে থেকে আপনারা রাস্তা ঘাট, মসজিদ মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর উন্নয়ন প্রয়োজন তার তালিকা দিবেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করবো বরাদ্দ নিয়ে আসতে। আমরা ইতিমধ্যে সকল ইউনিয়ন পরিষদের জন্য স্পেশাল বরাদ্দ চেয়েছি আশাকরি আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন।। এলাকার উন্নয়নে সকলকে একসাথে  কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

​উপজেলা নির্বাহী অফিসার আবুজার মোঃ ইজাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের সাবেক উপজেলা আহ্বায়ক মোঃ হাফিজ মাস্টার,এছাড়াও উপস্থিত ছিলেন  বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

Oplus_131072

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সোনাপুরা গ্রামের বাসিন্দা বায়েজিদ বর্তমানে গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে মো. বায়েজিদ প্রায় সাত বছর আগেও বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।
বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারে নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।
অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল মানুষ বেশি প্রতারিত হন। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, খোঁজ নিয়ে দেখবো। আর এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।