মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটক

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

মোঃ জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৪২০টি পরিবার ও ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪ হাজার ৫৭৪টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে গাছের চারা রক্ষায় বিতরণ করা হয়েছে ১৩ হাজার ৭০০ গজ বেষ্টনী জাল।

গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত আরএইচএল প্রকল্পের আওতায় ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এসব চারা ও বেষ্টনী জাল বিতরণ করা হয়।

প্রকল্পের আওতায় দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাধ্যমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসা ও চারটি মসজিদসহ মোট ১১টি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচটি নারিকেল, ১৫টি সুপারি, তিনটি মেহগনি, চারটি আম, দুটি করে কদবেল ও নিম এবং একটি করে অর্জুন, সবেদা ও জারুলের চারা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানকে গাছ রক্ষায় ১০০ গজ করে বেষ্টনী জাল দেওয়া হয়।

এ ছাড়া ৪২০টি পরিবারকে ১০টি করে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার পেয়েছে দুটি নারিকেল, চারটি সুপারি, দুটি মেহগনি এবং একটি করে কদবেল ও আমের চারা। গাছ রক্ষায় প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ৩০ গজ করে বেষ্টনী জাল।

আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন নিঃসরণ কমানো এবং ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় সহায়তা করবে। একই সঙ্গে ফলজ গাছের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ ও বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেকের আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আবু বকর ছিদ্দিক, এলাকার ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুল হাসান, স্থানীয় সমাজসেবক মো. আনোয়ার হাওলাদার ও আসাদুজ্জামান অরুন মীরসহ সাংবাদিক এবং প্রকল্পের কর্মকর্তারা।

পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলাম

Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জেলা সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম আল কায়ছারী। পূর্ববর্তী সেশনেও তিনি জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীর আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, জেলা সেক্রেটারি হিসেবে অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম আল কায়ছারীকে শপথবাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মোঃ মোশাররফ হোসাইন হাওলাদার, মোঃ আলমগীর হোসাইন, অধ্যাপক এবিএম সাইফুল্লাহসহ নবনির্বাচিত জেলা মজলিশে শূরা সদস্যরা।