বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুমকিতে ১২ বছরের শিশুকে অপরহণের ৮ ঘন্টার মধ্যে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
দুমকিতে ১২ বছরের শিশুকে অপরহণের ৮ ঘন্টার মধ্যে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার 

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

।পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন থেকে ১২বছরের মেয়ে শিশু অপহরনের ঘটনা ঘটে। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ৮ঘন্টার মধ্যে ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহরণকারীকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করে।গ্রেফতারকৃত মোঃ শাহ জামাল(৪১) কুমিল্ল জেলাধীন চৌদ্দগ্রাম থানার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামী মোঃ শাহ জামাল(৪১) একজন সৌদি আরবে প্রবাসী। গত ০৩ মাস আগে তিনি সৌদি আরব হতে বাংলাদেশে আসেন। সৌদি আরব থাকাকালে আসামী মোঃ শাহ জামাল সাথে ০৪ বছর পূর্বে ভিকটিমের মায়ের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। আসামী বাংলাদেশে আসার পর ভিকটিমের পরিবারের সাথে মোবাইল ফোনের যোগাযোগ রাখে। আসামী  ভিকটিমের পরিবারকে জানায় তিনি কুয়াকাটা ঘুরতে যাবেন এবং কুয়াকাটা থেকে যাওয়ার পথে ভিকটিমদের বাড়িতে আসবেন। গত ২৬/০৯/২০২৬ খ্রিঃ তারিখ আসামী ভিকটিমদের বাড়িতে বেড়াতে আসেন। আসার সময় ভিকটিমের পিতা মোঃ নেছার উদ্দিনকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উপহার দিয়ে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে। বেড়ানো শেষে গত ইং-০২/১০/২০২৬ খ্রিঃ তারিখ অনুমান বিকাল ০৪.৩০ ঘটিকায় আসামী মোঃ শাহ জামাল তার নিজ বাড়ি কুমিল্লায় যাওয়ার উদ্দেশ্যে মোঃ নেছার উদ্দিনের বাড়ি হইতে বের হওয়ার সময় সকলের অগোচরে তার দেয়া মোবাইল ফোনটি

নিয়ে নেয়। তখন ভিকটিম(১২) কে খাবার কিনে দেবার

প্রলোভন দেখিয়ে প্রথমে পার্শ্ববর্তি অটো স্টান্ডে

নিয়ে যায়। অটো স্টান্ডে নেয়ার পর আসামী মোঃ শাহ জামালের সাথে যাওয়ার জন্য ভিকটিমকে ভয়ভীতি দেখানো শুরু করে। একপর্যায়ে আসামী ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রথমে দুমকি থানাধীন পাগলার মোড়ে বাসস্টান্ডে নিয়ে যায়। পরে সেখান থেকে একই তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় বাসযোগে চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে। এর কিছুক্ষন পর ভিকটিমের পরিবার ভিকটিমকে খুজে না পেয়ে আসামীর মোবাইলে কল দিলে আসামী কোন সাড়া সাড়া না দেয়ায় একই তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় ভিকটিমের পরিবার ভিকটিম(১২) নিখোঁজের বিষয় দুমকি থানাকে অবহিত করেন। দুমকি থানা নিখোঁজের সংবাদ প্রাপ্তির সাথে সাথে বিষয়টি পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়কে অবহিত করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানায়, ভিকটিম এর পরিবার সাড়ে ৬টা নাগাদ দুমকি থানা পুলিশকে অবহিত করলে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে উদ্ধার কাজ শুরু করে।

 পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়ের নির্দেশক্রমে দুমকি থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম ঘটনাস্থল হতে পাগলা মোড়, পায়রা সেতুর টোলপ্লাজাসহ এর আশে পাশের শতাধিক সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী  শাহ জামাল কর্তৃক ভিকটিম(১২)কে অপহরণের

প্রাথমিক প্রমান পায়। তাৎক্ষণিক ভিকটিমকে উদ্ধার ও আসামী গ্রেফতারের জন্য দুমকি থানার একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে। ইং-০৩-১০-২০২৬ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় SRB-১০ এর সহায়তায় দক্ষিন কেরানীগঞ্জ এলাকা হতে ভিকটিম উদ্ধার সহ আসামী

 মোঃ শাহ জামালকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটিনায় ভিকটিমের পিতা মোঃ নেছার উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে দুমকি থানার মামলা নং-০২, তারিখ-০৩-১০-২০২৬খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০২৫) এর ৭/৩০ রুজু করা হয়েছ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামী মোঃ শাহ জামাল অপহরণের ঘটনায় সড়িত থাকার কথা স্বীকার করে।

বর্তমানে মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং এ

ঘটনার সাথে অন্য কোন ব্যক্তি বা সহায়তাকারী

জড়িত আছে কিনা তা নিরূপণে আইনগত পদক্ষেপ গ্রহণ করা সহ যে বা যারাই এই অপরাধে জড়িত

থাকুক না কেন,তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা

অব্যাহত রয়েছে।

রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Oplus_131072

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন । এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ্। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে তাকে জখম করে এবং চলন্ত স্পিডবোট থেকে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্লাব।