মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটকআমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

মানসিক অসুস্থতা নিয়ে ভয়,লজ্জা ও কুসংস্কার দুর করার আহবান প্রধানমন্ত্রী’র

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
মানসিক অসুস্থতা নিয়ে ভয়,লজ্জা ও কুসংস্কার দুর করার আহবান প্রধানমন্ত্রী’র
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দেশে মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানসিক সমস্যায় আক্রান্ত কাউকে অবহেলা বা একঘরে না করে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পাওয়ার সুযোগ সহজ করতে হবে।

১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শুধু দৃশ্যত সুস্থ বা রোগমুক্ত থাকাই প্রকৃত স্বাস্থ্য নয়। শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার সমন্বিত অবস্থাই হলো স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়।

এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’। এ প্রতিপাদ্যে মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মানুষের নিজস্ব অভিজ্ঞতা, অনুভূতি ও মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ গুরুত্বের সাথে পালন করা হবে।

তারেক রহমান বলেন, মানসিক স্বাস্থ্য শুধু চিকিৎসার বিষয় নয়; এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সাথে গভীরভাবে জড়িত। তাই মানসিক অসুস্থতাকে কেন্দ্র করে তৈরি হওয়া ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। মানসিক সমস্যায় ভুগছেন এমন মানুষের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং তাদের সম্মানের সাথে গ্রহণ করা ইতিবাচক পরিবর্তনের অন্যতম শর্ত।

তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি, সামাজিক নিরাপত্তা ও জীবনমানের উন্নয়নও সমান গুরুত্ব পাবে। এ লক্ষ্য বাস্তবায়নে মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে সেবার পরিধি বাড়ানো, দক্ষ জনবল তৈরি, কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর কাউন্সেলিং সেবা সম্প্রসারণে কাজ চলছে।

তিনি আরও বলেন, বিশ্বজুড়েই মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশেও বিপুলসংখ্যক মানুষ মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। তবে সামাজিক সংকোচ, সচেতনতার অভাব, পর্যাপ্ত সেবার সীমিত সুযোগ এবং প্রয়োজনীয় জনবলের ঘাটতির কারণে অনেকেই যথাযথ চিকিৎসা ও সহায়তা পান না। এ পরিস্থিতি মোকাবিলায় মানসিক স্বাস্থ্যসেবার সহজলভ্যতা, গুণগত মান ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বিত রেফারেল ব্যবস্থা এবং টেলি-কাউন্সেলিং সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, সরকারি হাসপাতালগুলোতে সংশ্লিষ্ট পেশাজীবীদের সক্ষমতা বাড়ানো এবং বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মীকে এ বিষয়ে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গর্ভবতী মায়েদের মানসিক স্বাস্থ্য, শিশু-কিশোরদের মানসিক সুস্থতা এবং বিদ্যালয়ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মানুষের কথা আন্তরিকতা ও মনোযোগের সাথে শুনতে হবে। সহমর্মিতার সাথে তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সচেষ্ট থাকতে হবে। একই সাথে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সমাজের সর্বস্তরে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

তিনি বলেন, সরকার, স্বাস্থ্য পেশাজীবী, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে এমন একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে কেউ সংকোচ বোধ করবেন না, সহায়তা চাইতে লজ্জা পাবেন না এবং নিজেকে একা বা অবহেলিত মনে করবেন না।

তারেক রহমান বলেন, সরকার এমন একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি মানুষ মর্যাদা, আশা ও সম্ভাবনা নিয়ে সুস্থ ও অর্থবহ জীবনযাপনের সুযোগ পাবেন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশ ও বিশ্বের সব মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করেন। একই সাথে তিনি দিবসটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

Oplus_131072

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সোনাপুরা গ্রামের বাসিন্দা বায়েজিদ বর্তমানে গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে মো. বায়েজিদ প্রায় সাত বছর আগেও বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।
বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারে নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।
অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল মানুষ বেশি প্রতারিত হন। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, খোঁজ নিয়ে দেখবো। আর এমনটি হলে প্রয়োজনীয় ব্যবà