মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে আমতলীর এক পরিবারের তিন জনকে হারিয়ে নির্বাক স্বজনরা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে আমতলীর এক পরিবারের তিন জনকে হারিয়ে নির্বাক স্বজনরা
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মাইনুল হোসেন রাজু, আমতলী প্রতিনিধি :

আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব আমরা?’কথাগুলো বলতে বলতে নির্বাক হয়ে যান মো. জিয়াদুল কবির। চোখের সামনে ভেসে ওঠে একমাত্র ছেলে, একমাত্র মেয়ে ও আদরের নাতির মুখ। কিন্তু তাঁরা আর কেউ বেঁচে নেই। কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে একে একে নিভে গেছে তাঁর পরিবারের তিনটি প্রাণ। স্বজন হারানোর শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন জিয়াদুল কবির ও তাঁর স্ত্রী কাজল রেখা।

জিয়াদুল কবির বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের বাসিন্দা। তিনি সদ্য অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা। জীবনের এই পর্যায়ে এসে একমাত্র ছেলে নাসির সিয়াম (২৬), একমাত্র মেয়ে ফারিহা কবির (৩২) ও নাতি ফাইজান নূরকে (৬) হারিয়ে দিশাহারা এই দম্পতি।

পারিবারিক সূত্রে জানা গেছে,পূজার ছুটিতে বৃহস্পতিবার দুপুরে জিয়াদুল কবিরের মেয়ে ফারিহা কবির, ছেলে নাসির সিয়াম, নাতি ফাইজান নূর এবং দুই ভায়রার পরিবারের সদস্যরা মিলে মোট ১০ জন কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ওঠেন। চুয়াডাঙ্গা থেকে তাঁরা সেখানে বেড়াতে যান। কিন্তু আনন্দের সেই ভ্রমণ মুহূর্তেই পরিণত হয় ভয়াবহ ট্র্যাজেডিতে।

রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জিয়াদুল কবিরের ছেলে, মেয়ে ও নাতিসহ পরিবারের একাধিক সদস্য প্রাণ হারান। এ ঘটনায় তাঁর দুই ভায়রার পরিবারের আরও তিন তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। একটি অগ্নিকাণ্ডে ছয়টি প্রাণ ঝরে যাওয়ায় পরিবারগুলোতে নেমে এসেছে শোকের মাতম।

নাসির সিয়াম আমতলীর একটি বেসরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকার সেন্ট যোসেফ কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা বিষয়ে স্নাতক শেষ করে একই বিষয়ে স্নাতকোত্তরের শেষ বর্ষে পড়ছিলেন তিনি। বোন ও ভগ্নিপতির সঙ্গে বৃহস্পতিবার ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন নাসির।পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে গেলেও জরুরি কাজ থাকায় শুক্রবার সকালে স্ত্রী ফারিহা, ছেলে ফাইজান ও শ্যালক নাসিরকে সেখানে রেখে চুয়াডাঙ্গায় ফিরে যান নূর আলম। এতে প্রাণে বেঁচে গেলেও স্ত্রী, সন্তান ও শ্যালককে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তিনি।

অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন জিয়াদুল কবিরের দুই ভায়রার পরিবারের তিন সদস্যও। তাঁদের মধ্যে মালিহা(২৮)এবছর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। নাভিলা এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর শেষ করেন। তাঁরা ঢাকার বনশ্রীর তিতাস রোডের মুনসুর রশীদের মেয়ে। অপর নিহত আলভী (২৬) আরেক ভায়রা সেলিম মিয়ার মেয়ে।তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ছেলে, মেয়ে, নাতি ও স্বজনদের মৃত্যুর খবর পেয়ে শনিবার দুপুর ১২টার দিকে স্ত্রী কাজল রেখাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন জিয়াদুল কবির। মুঠোফোনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার একমাত্র ছেলে নাসির সিয়াম, একমাত্র মেয়ে ফারিহা কবির ও নাতি ফাইজান উখিয়ার টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে। আমার এখন বেঁচে থেকে লাভ কী? কী নিয়ে বাঁচব আমি? সব তো শেষ হয়ে গেছে।”

স্ত্রী কাজল রেখা বলেন, “আমার ছেলে, মেয়ে, নাতিসব শেষ হয়ে গেছে। আমরা আর দুনিয়ায় বেঁচে থেকে কী করব? আল্লাহআমাদেরও এখন নিয়ে যাও।” মেয়ে, নাতি ও শ্যালককে হারিয়ে শোকাহত নূর

আলমও কান্নায় ভেঙে পড়েন। প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় তিনি বলেন, স্ত্রী, ছেলে ও শ্যালককে হারিয়ে তাঁর পৃথিবীটাই যেন শূন্য হয়ে গেছে। যাঁদের নিয়ে বেঁচে থাকার কথা ছিল, তাঁদের ছাড়া বেঁচে থাকাটাই এখন তাঁর কাছে অসহনীয়।

এদিকে মেয়ে মালিহা ও নাভিলাকে হারিয়ে তাঁদের বাবা মুনসুর রশিদ ও মা রোকসানা আক্তার রীনা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। সন্তান হারানোর শোকে তাঁরা যেন বাকরুদ্ধ। অন্যদিকে মেয়ে আলভীকে হারিয়ে তাঁর বাবা সেলিম ও মা নূর নাহারের বুকফাটা আর্তনাদ থামছেই না স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শোকাতুর পরিবারগুলোর পরিবেশ।

একটি অগ্নিকাণ্ডে ছয়টি প্রাণ হারানোর এই ঘটনা কয়েকটি পরিবারকে এক মুহূর্তে নিঃস্ব করে দিয়েছে। যে ঘরে সন্তানদের হাসি-আনন্দে মুখর থাকার কথা, সেখানে এখন শুধুই কান্না, হাহাকার আর প্রিয়জনদের ফিরে পাওয়ার অসম্ভব আকুতি।

রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Oplus_131072

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন । এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ্। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে তাকে জখম করে এবং চলন্ত স্পিডবোট থেকে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবাল