আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারন বন্ধ, দ্রুত কাজ চালু করতে জনতার সমাবেশ
Oplus_131072
বরগুনা আমতলী উপজেলার চাওড়া নদী ও এর শাখা নদীর প্রায় ৩০কিলোমিটার অংশ কচুরিপানা আচ্ছাদিত।দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে থাকায় নদীর পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে, দূষিত হচ্ছে পরিবেশ।
এ অবস্থায় নদী পরিষ্কারের কাজ শুরু হলেও প্রায় এক মাস ধরে তা বন্ধ রয়েছে। দ্রুত কাজ চালু করে
কচুরিপানা অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার (১৮অক্টোবর) সকাল ১১টার দিকে চাওড়া
নদীর কচুরিপানা অপসারনের দাবীতে চাওড়া, হলদিয়া ও আমতলী সদর ইউনিয়নের অন্তত এক হাজার মানুষ সমাবেশে অংশ নেয়। বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্তানীয় বাসিন্দারা অংশগ্রহন করে।
স্থানীয়দের অভিযোগ প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে চাওড়া নদী ও এর শাখা নদীর ৩০ কিলোমিটার জুড়ে বিভিন্ন অংশে কচুরিপানায় ভরে আছে। এতে হলদিয়া, চাওড়া, কুকুয়া ও আমতলী সদর ইউনিয়ন সহ আমতলী পৌরসভার বিপুল সংখ্যক মানুষ দূর্ভোগ পোহাচ্ছেন। কচুরিপানা পঁচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।এতে নদী তীরবর্তী এলাকার মানুষের স্বাভাবিক জীবন যাপনও ব্যাহত হচ্ছে। জানা যায় চািড়া নদীর কচুরিপানা অপসারনে ২০২৩ সালে বরগুনা বাউবো ‘ সুবন্দী প্রকল্প’ নামে একটি প্রকল্প হাতে নেয়। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার নদী পরিস্কারের কাজ পান পটুয়াখালী
ঠিকাদার বশির উদ্দিন।
চলতি বছর ৩১ আগষ্ট যন্ত্রের সাহায্যে কচুরিপানা অপসারনের কাজ শুরু করে। দরপত্রের শর্তানুযায়ী এক্সকাভেটর বা ভেকু মেশিন ও শ্রমিক দিয়ে কচুরিপানার মুল সহ অপসারন করতে হবে। ফলে ৩কিলোমিটার অংশের অপসারনের পর আপত্তি ওঠায় কাজ বন্ধ হয়ে যায়।
ভাষ্য অনুযায়ী, লক্ষ্মী এলাকা থেকে বলাইবুনিয়া গোড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশের কচুরিপানা অপসারণের পর কাজ বন্ধ হয়ে যায়।যথাযথ প্রক্রিয়া অনুসরন না করায় বরগুনা পাউবো এর উপসহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমান ঠিকাদার কে নোটিশ করলে ঠিকাদার কাজ বন্ধ রাখে।
সমাবেশে বক্তব্য দেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মকবুল হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা সভাপতি মাওলানা মুক্তি ওমর ফারুক জিহাদি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মো. হানিফ বয়াতী, হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিমন হাওলাদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হলদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা হেলাল উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিরা।
বক্তারা বলেন, কয়েক দশক ধরে নদীটি কচুরিপানায় ভরে থাকলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।কচুরিপানা পচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে।দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা হতাশ।কী কারণে কাজ বন্ধ রাখা হয়েছে তা স্পস্ট করে দ্রুত কাজ শুরুর দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, ভেকু মেশিন দিয়ে ১৫ কিলোমিটার নদীর কচুরিপানা অপসারণ করা কঠিন হতে পারে। তাই আগে যে পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে কচুরিপানা কাটা হচ্ছিল, তা পুনর্বিবেচনা করে দ্রুত কাজ চালু করতে হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, ” দরপত্র অনুযায়ী নদীর কচুরিপানা পরিস্কার করতে হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “দরপত্র অনুযায়ী নদীর কচুরিপানা পরিষ্কার করতে হবে। মেশিন দিয়ে কচুরিপানা অপসারনের কোন সুযোগ নেই”।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন,” সাধারন মানুষের ভোগান্তি দুর করতেই আমরা প্রকল্প নিয়েছি। সরকারী সিডিউল অনুযায়ী কাজ করা হবে। জনগনের দাবি,কচুরিপানা এমনভাবে অপসারন করতে হবে, যাতপ তা পুনরায় জন্মাতে না পারে। আমরা সেই লক্ষ্যেই কাজ করার চেষ্টা করছি”।






