মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটকআমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

দুই যুগ ধরে জমে থাকা ময়লা সরাতে পুকুরে নামলেন বরিশালের ডিসি-ইউএনও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
দুই যুগ ধরে জমে থাকা ময়লা সরাতে পুকুরে নামলেন বরিশালের ডিসি-ইউএনও
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পরিবেশ পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পুকুরে নেমে ময়লা-আবর্জনা পরিস্কার করলেন বরিশাল জেলা প্রশাসক(ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ময়লা পরিস্কারের এ ব্যতিক্রমী উদ্যোগ ও তাঁদের সরাসরি অংশগ্রহন স্থানীয়দের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগ পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জলাশয় দূষন রোধে জনসাধারনকে সচেতন করতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

শুক্রবার সকাল ৯টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সহযোগিতায় পুকুরটির পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

বরিশালের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুন খন্দকার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি পুকুরে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই যুগের বেশি সময় ধরে অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় পুকুরটিতে ময়লা-আবর্জনা জমে এর স্বাভাবিক সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হয়ে যায়। উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের চত্বরে থাকা পুকুটি এমন অবস্থা থেকে উত্তরণে উদ্যোগ নেন ইউএনও ফরিদা সুলতানা। এর অংশ হিসেবেই আজ সকালে বিডি ক্লিনের প্রায় দেড় শতাধিক স্বেচ্ছাসেবীকে সঙ্গে নিয়ে এ অভিযান চালানো হয়।

সরকারি স্থাপনার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগের পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা জরুরি বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুরটি পরিষ্কারের মাধ্যমে এর রূপান্তরের কাজ শুরু হলো। পরিচ্ছন্নতা অভিযান শেষে পুকুরটির সৌন্দর্যবর্ধনে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে এটিকে একটি দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব জলাশয়ে রূপ দিতে বিভিন্ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনাসহ জনগুরুত্বপূর্ণ স্থানে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলমান রয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবেই বরিশাল সদর উপজেলা পরিষদের দীর্ঘদিনের অপরিচ্ছন্ন পুকুরটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্দেশ্য শুধু ময়লা-আবর্জনা অপসারণ নয়, বরং মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস ও পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি করা। এ ধরনের উদ্যোগ সরকারি প্রতিষ্ঠানের আঙিনা থেকে শুরু করে সামাজিক ও জনপরিসরে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

Oplus_131072

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সোনাপুরা গ্রামের বাসিন্দা বায়েজিদ বর্তমানে গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে মো. বায়েজিদ প্রায় সাত বছর আগেও বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।
বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারে নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।
অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল মানুষ বেশি প্রতারিত হন। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, খোঁজ নিয়ে দেখবো। আর এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।