পটুয়াখালীতে গন অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেককাটার মধ্যদিয়ে গণঅধিকার পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো পটুয়াখালী জেলা কমিটি।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালী পাউবো অফিসের সামনে থেকে গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা কমিটির উদ্যেগে এক বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নতুন বাজার টিনপট্টিস্থ গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয় র্যালী।
র্যালী শেষে গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ মো. নজরুল ইসলাম লিটু এর সভাপতিত্বে জেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে জেলা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সমাজসেবা সম্পাদক রাজিব হোসেন হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক শাহ আলম সিকদার, ঢাকা উত্তর শাখা গণঅধিকার পরিষদের সাবেক মো. মিজানুর রহমান, দশমিনা উপজেলা শাখা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আলতাফ হোসেন, জেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল কায়ুম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপি এ্যাডভোকেট পাপড়ি আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক সাবেকুন নাহার হাসি, যুগ্ম সাধারন সম্পাদক উর্মি ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রুবেল মাহমুদসহ শত শত নেতা কর্মী।
পরে কেক কাটেন সংগঠনের সভাপতি সৈয়দ মো. নজরুল ইসলাল লিটু ও সাধারন সম্পাদক শাহ আলম সিকদারসহ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা একজন সৎ, আদর্শবান দেশপ্রেমিক আপোষহীন দূরদর্শী, সাহসী ব্যক্তিত্বের অধিকারী প্রতিমন্ত্রী নুরের হাতে গড়া সংগঠন গণঅধিকার পরিষদের একজন কর্মী হতে পেরে। সত্য ও ন্যায়ের পথে এবংজনগনের কল্যানে কাজ করে দলকে আরো সামনের দিকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তরা।




