মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমতলীতে খেকুয়ানী বাজারে সেতু নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
আমতলীতে খেকুয়ানী বাজারে সেতু নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আমতলী উপজেলার আমড়াগাছিয়া নদীর খেকুয়ানী বাজার সংলগ্ন এলাকায় গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কয়েক হাজার মানুষের অংশ গ্রহনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গাডার সেতুর অভাবে কৃষি পন্য নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। মানববন্ধনে তারা খেকুয়ানী বাজার  সংলগ্ন নির্মিত আয়রণ সেতুর স্থলে গাডার সেতু নির্মানের দাবী জানিয়েছেন। জানাগেছে খরস্রোতা পায়রার শাখা নদী আমড়াগাছিয়া। এ নদীটি আমতলী উপজেলার গুলিশাখালী,কুকুয়া ও আঠারগাছিয়া ইউনিয়ন বেষ্টিত। তিনটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ এ নদী পারাপারের সাথে জড়িত। এ নদীতে ১০টির অধিক খেয়া নৌকায় মানুষ ও কৃষি পন্য পারাপার হয়ে থাকে। ২০০১ সালে এ নদীর খেকুয়ানী বাজার সংলগ্ন এলাকায় আয়রন সেতু নির্মান করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। কিন্তু নির্মাণে অনিয়মের কারনে ২০১০ সালেই লোহার খুটি (বীম) বাঁকা হয়ে দেবে যায়। ওই ভাংগা সেতু দিয়ে গত ১৬বছর গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষের ঝুঁকি নিয়ে পারাপার হয়ে আসছে।

২০২০ সালে সেতুটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিষেধাজ্ঞা দিয়ে যানবাহন চলাচলে বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়ে গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের মানুষ। তাদের কৃষি পন্য পরিবহনে সমস্যার সৃষ্টি হয় এবং কৃষি পন্য বাজারজাত প্রায় বন্ধ হয়ে যায়।ফলে গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের মানুষ কৃষি পন্য পরিবহনে চরম বিপাকে এবং খেকুয়ানী বাজারের ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ে। এছাড়াও গুলিশাখালী ইউনিয়নে প্রতিবছর অন্তত ৫০ কোটি টাকার তরমুজ উৎপাদন হয়। কিন্তু সেতু দিয়ে তরমুজের লোড গাড়ী পারাপার হতে না পাড়ায় পাইকারি ক্রেতা আসছে না। ফলে লোকসানের মুখে পরতে হয়েছে তরমুজ চাষীদের। আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ তোফাজ্জেল হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার মুন্সি, প্রভাষক  ফারুক হোসেন,  মোশাররফ হোসেন মোল্লা, কবির পঞ্চায়েত, মোমেন আকন, মোস্তফা ঘরামী ও ইউপি সদস্য ছত্তার মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের কষ্ট লাঘবে ২০০১ সালে খেকুয়ারী বাজারে আয়রণ সেতু নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ কাজে অনিয়মের কারনে অল্প দিনের মধ্যেই সেতুটি অকেজো হয়ে পড়ে। গত পাঁচ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি অকেজো ঘোষনা করে চলাচল বন্ধ করে দেন। এতে কৃষি পন্য আনা-নেয়া ও খেকুয়ারী বাজারে পন্য বাজারজাত প্রায় বন্ধে হয়ে যায়। তারা আরো বলেন, গুলিশাখালী ইউনিয়নে প্রতিবছর অন্তত ৫০ কোটি টাকা তরমুজ উৎপাদন হয়। কিন্তু সেতু দিয়ে তরমুজ লোড গাড়ী পরিবহন পারাপার করতে না পারায় পাইকারী ক্রেতা আসছে না। ফলে লোকসানের মুখে পরতে হয়েছে তরমুজ চাষিদের। গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষের কষ্ট লাঘব ও কৃষি পন্য আনা-নেয়ার জন্য দ্রুত গাডার সেতু নির্মাণের দাবী জানান তারা। আমতলী উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মোঃ ইদ্রিস মিয়া বলেন, আমড়াগাছিয়া নদীর খেকুয়ানী বাজারের আয়রণ সেতুটির স্থানে দ্রুত সময়ের মধ্যে গাডার সেতু নির্মানের কাজ শুরু করা হবে। ইতিমধ্যে সেতু নির্মানের প্রস্তাব পাঠানো হয়েছে এবং ডিজাইনের কাজ চলছে।

রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Oplus_131072

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান। মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৪ নভেম্বর দুপুরে কোড়ালিয়া-বোয়ালিয়া নৌপথে চলাচলকারী যাত্রীবাহী স্পিডবোটে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরকে মারধর করেন আমিনুর রহমান বিল্লাহ। একপর্যায়ে ওই সাংবাদিকের পরনের জামা ছিঁড়ে ফেলেন এবং চলন্ত স্পিডবোট থেকে নদীতে ফেলে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন । এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মুঠোফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ্। স্পিডবোটে থাকা অন্যদের সহায়তায় প্রাণে রক্ষা পান আবু তাহের। পরে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় আদালত সিআর-৫১২/২৬ নম্বর মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে আমরা গুরুত্বসহকারে দেখছি।’

অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহ পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বর্তমান ঠিকানা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে।

উল্লেখ্য, ঘটনার দিন যাত্রীবাহী স্পিডবোটের বিভিন্ন অনিয়ম এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আবু তাহের। এ সময় তাকে ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয় এবং পরে হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে তাকে জখম করে এবং চলন্ত স্পিডবোট থেকে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেন হামলার শিকার হওয়া সাংবাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় রাঙ্গাবালী প্রেস ক্লাব।