মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটকআমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

পবিপ্রবির একুয়াকালচার বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
পবিপ্রবির একুয়াকালচার বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হিসেবে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক। গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাককে পরবর্তী তিন বছরের জন্য একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “বিভাগের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করাই আমার লক্ষ্য। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতায় একটি উন্নত, গবেষণানির্ভর ও শিক্ষার্থীবান্ধব একাডেমিক পরিবেশ গড়ে তুলতে চাই। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর একুয়াকালচার গবেষণা, জলজসম্পদের টেকসই ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেব।”

অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে স্নাতক, একুয়াকালচারে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ধানক্ষেতে মাছ ও চিংড়ির সমন্বিত চাষ, উৎপাদনশীলতা, পুষ্টি উপাদানের প্রবাহ এবং জলজ পরিবেশের ওপর এর প্রভাব ছিল তাঁর পিএইচডি গবেষণার বিষয়।

২০১৫ সালে পবিপ্রবিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। ২০২০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। এর আগে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

একুয়াকালচার, জলজ প্রাণীর স্বাস্থ্য, মাছ ও চিংড়ির উৎপাদন ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল মৎস্যচাষ তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র। জার্মানির ডয়েচে ফোরশুংসমাইনশাফটের (DFG) অর্থায়নে ইউনিভার্সিটি অব হোহেনহাইমের সঙ্গে সমন্বিত ধান-মাছ-চিংড়ি চাষ গবেষণায় গবেষণা ফেলো হিসেবে কাজ করেছেন তিনি। ডেনমার্কের ড্যানিডা (DANIDA) অর্থায়নে পবিপ্রবি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের যৌথ গবেষণা প্রকল্পেও প্রধান গবেষক ও টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল চিংড়ি চাষ, এশিয়ান সিবাস উৎপাদন, গলদা চিংড়িতে ভারী ধাতুর উপস্থিতি এবং মাছের খামারে অ্যান্টিবায়োটিক ও আর্সেনিক শনাক্তকরণ নিয়েও তাঁর গবেষণা রয়েছে। এ পর্যন্ত ২৫ জন এমএস ও ২৭ জন স্নাতক শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধান করেছেন তিনি। ২০২৪ সালে ডেনমার্কের কোপেনহেগেনে ওয়ার্ল্ড একুয়াকালচার সোসাইটির আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা পবিপ্রবির একুয়াকালচার বিভাগের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। বিশেষ করে উপকূলীয় মৎস্যসম্পদের টেকসই ব্যবহার, আধুনিক চাষপ্রযুক্তির সম্প্রসারণ এবং দক্ষ গবেষক তৈরিতে বিভাগটি আরও কার্যকর ভূমিকা রাখবে।

মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসা

Oplus_131072

পটুয়াখালীর মির্জাগঞ্জে টিউবওয়েল স্থাপনের শ্রমিক থেকে ‘ফকির’ পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের সোনাপুরা গ্রামের বাসিন্দা বায়েজিদ বর্তমানে গাজীপুরা বাজারের একটি ফার্মেসিতে বসে বিভিন্ন রোগের চিকিৎসা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় বিশ্বাস, ঝাড়ফুঁক ও অলৌকিক ক্ষমতার কথা বলে সাধারণ মানুষের আস্থা অর্জন করে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের শের আলী হাওলাদারের ছেলে মো. বায়েজিদ প্রায় সাত বছর আগেও বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে সময়ের ব্যবধানে তিনি নিজেকে ‘ফকির’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দেওয়ার দাবি করে এলাকায় পরিচিতি পান।
বর্তমানে কাঁকড়াবুনিয়ার গাজীপুরা বাজারে নেছার ফার্মেসিতে বসে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন রোগ, পারিবারিক সমস্যা ও মানসিক দুশ্চিন্তা দূর করার আশ্বাস দিয়ে তাঁর কাছে আসা মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারীদের একটি অংশ তাঁর কথায় বিশ্বাস করে সেখানে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্বীকৃত সনদ বা নিবন্ধন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তা বন্ধে প্রশাসনের নজরদারি জরুরি।
অভিযোগের বিষয়ে মো. বায়েজিদ বলেন, ‘আমি কোনো রোগী দেখি না। রোগী দেখেন ফিরোজ। আমি তাঁর সহকারী হিসেবে মাসিক বেতনে কাজ করছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘এ ধরনের চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল মানুষ বেশি প্রতারিত হন। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, খোঁজ নিয়ে দেখবো। আর এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসার নামে কথিত ঝাড়ফুঁক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রম বন্ধে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।