বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
দুমকিতে দশম শ্রেনীর ছাত্রীকে অপহরনের অভিযোগে থানায় মামলাকলাপাড়ায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপনপটুয়াখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিতরাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনা

দুমকিতে দশম শ্রেনীর ছাত্রীকে অপহরনের অভিযোগে থানায় মামলা

দুমকি সংবাদদাতা প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
দুমকিতে দশম শ্রেনীর ছাত্রীকে অপহরনের অভিযোগে থানায় মামলা

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পটুয়াখালীর দুমকিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় রুপা রানী দাস (১৬) নামে দশম শ্রেনীর এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনাশ ভুক্তভোগী ছাত্রীর বাবা সুবল চন্দ্র দাস বাদী হয়ে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত হৃদয় চন্দ্র দাস(১৯) এর বিরুদ্ধে এই অপহরনের অভিযোগ আনা হয়েছে। হৃদয় চন্দ্র উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব ঝাটরা গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।

​অভিযোগ সূত্রে জানা যায়,স্থানীয় একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর নিয়মিত শিক্ষার্থী রুপা রানী দাস কে স্কুলে আসা-যাওয়ার পথে অভিযুক্ত হৃদয়,চন্দ্র প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছিলো। বিষয়টি ছাত্রীর তার পরিবারকে জানালে বাবা সুবল চন্দ্র দাস অভিযুক্ত হৃদয়কে একাধিকবার নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত হৃদয় চন্দ্র ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যদের ভায়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো।

গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে ওই ছাত্রী স্কুল থেকে নেমে প্রাইভেট শেষে তার বান্ধবী সুমাইয়ার বাসায় যাওয়ার পথে দুমকির আনন্দ বাজারের উত্তর পাশে পৌঁছালে অভিযুক্ত হৃদয়,চন্দ্র পূর্বপরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক একটি অটোভ্যানে তুলে নিয়ে যায়।পরে আত্মীয়স্বজনের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ করে।

এ বিষয় দুমকি থানার, অফিসার্স ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানায়, লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে এবং ভিক্টিমকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

কলাপাড়ায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন

আরিফ সুমন, বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
কলাপাড়ায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন

গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য, কৃষকের আনন্দ আর নতুন ধানের ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া। বাঙালির হাজার বছরের লোকজ সংস্কৃতি ও কৃষিভিত্তিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সার্বজনীন মতুয়া হরিমন্দিরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।
বুধবার পহেলা অগ্রহায়ণ উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। এদিন বেলা ১১টায় মন্দির প্রাঙ্গণ থেকে ঢাকঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পার্শ্ববর্তী আরও তিনটি মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে নতুন আমন ধানের চাল দিয়ে তৈরি পায়েস, পিঠা, মলিদাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। উৎসবকে ঘিরে এর আগে থেকেই মন্দির আঙিনায় নেওয়া হয় নানা আয়োজন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহে পুরো মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।এতে বিভিন্ন বয়সী ও সম্প্রদায়ের দুই শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন।