মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ফিরে দেখা ২০২৫

তারকা অঙ্গনে হারিয়েছি যাদের

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
তারকা অঙ্গনে হারিয়েছি যাদের
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

একটি বছরে শুধু ক্যালেন্ডারের পাতাই বদলায় না, বদলায় নিয়তি, বাস্তবতা; আর রেখে যায় কিছু স্মৃতি। একটু স্মরণ করলেই এমন সব ব্যক্তিত্বের বিদায়ের কথা আসবে; যা শোকাতুর করেছে দেশবাসীকে। বিদায়ী বছরে দেশের তারকা অঙ্গনে আমরা যাদের হারিয়েছি, তাদের ফের মনে করিয়ে দিতেই এই আয়োজন; যাদের অবিস্মরণীয় অবদান দেশের শিল্প-সংস্কৃতিতে রেখেছে বড় ভূমিকা।

অঞ্জনা রহমান

ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের নায়িকা অঞ্জনা রহমানকেই শুরুতে স্মরণ করা যাক। চলতি বছরের শুরুতেই আসে দুঃসংবাদ। ৪ জানুয়ারি ভোরে খবর পাওয়া যায়, ‘নায়িকা অঞ্জনা রহমান আর নেই।’  মুহূর্তেই চলচ্চিত্র অঙ্গনে পড়ে যায় শোকের ছায়া। নৃত্যশিল্পী থেকে অভিনয়ে আসা এই অভিনেত্রী তিন শতাধিক সিনেমায় কাজ করেছেন। পর্দায় তার উপস্থিতি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল।

প্রবীর মিত্র

অঞ্জনা রহমানের মৃত্যুর পরদিনই আরও এক দুঃসংবাদ। ৫ জানুয়ারি প্রয়াত হন বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র। দীর্ঘ অভিনয়জীবনে বাস্তবধর্মী ও চরিত্রনির্ভর অভিনয়ের জন্য বিশেষভাবে সমাদৃত ছিলেন তিনি। ‘তিতাস একটি নদীর নাম’ সহ অসংখ্য চলচ্চিত্রে তার অভিনয় বাংলা সিনেমার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

সন্‌জীদা খাতুন

গত ২৫ মার্চ নিভে যায় সংস্কৃতিচর্চার এক দীপ্ত বাতিঘর। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন ছিলেন রবীন্দ্রসংগীত ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক। শিক্ষকতা, গবেষণা ও সংগঠনের মধ্য দিয়ে তিনি আজীবন সংস্কৃতিকে লালন করেছেন।

জীনাত রেহানা

কালজয়ী গান ‘সাগরের তীর থেকে’-এর কণ্ঠশিল্পী জীনাত রেহানা মারা যান গত ২ জুলাই। এক সময় বেতার ও টেলিভিশনে নিয়মিত গাওয়া এই শিল্পী শ্রোতাদের উপহার দিয়েছেন বহু স্মরণীয় গান, যা আজও নস্টালজিয়া জাগায়।

এ কে রাতুল

প্রয়াত চিত্রনায়ক জসীমের সন্তান ছিলেন এ কে রাতুল। তবে সংগীতশিল্পী হিসেবেও নিজের আলাদা পরিচয় গড়েছিলেন। ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন তিনি। তরুণ প্রজন্মের সংগীতে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু গত ২৭ জুলাই, তার এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই।

ফরিদা পারভীন

লোকসংগীতের শক্তিশালী কণ্ঠ ফরিদা পারভীন না ফেরার দেশে চলে যান গত ১৩ সেপ্টেম্বর। লালনগীতি দিয়ে যিনি নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন, সেই শিল্পী ছিলেন সংগীতের শেকড়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

সেলিম হায়দার

গত ২৭ নভেম্বর মারা যান ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা গিটারিস্ট সেলিম হায়দার। ব্যান্ড সংগীতে তার সুর ও গিটার বাজানো ছিল অনন্য। ‘এই দিন চিরদিন রবে’র মতো গান তার সৃষ্টিশীলতার সাক্ষ্য দেয়।

জেনস সুমন

কণ্ঠশিল্পী জেনস সুমন চলে যান গত ২৮ নভেম্বর। ‘একটা চাদর হবে’সহ জনপ্রিয় বহু গানে তিনি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন। আধুনিক বাংলা গানের এক পরিচিত কণ্ঠ হিসেবে তাকে মনে রাখবে সংগীতপ্রেমীরা।

উল্লেখ্য, এই নাম-ব্যক্তিত্বগুলো হয়তো হারিয়ে গিয়েও হারিয়ে যায়নি; তাদের গান, চরিত্র আর সৃষ্টিই তাদের রেখে গেছে আমাদের মাঝে। সময় এগিয়ে যাবে, কিন্তু এই নামগুলো রয়ে যাবে বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে, গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে।

পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

Oplus_131072

শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারভিত্তিক ‘সোনালী সেবা গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে আব্দুল করিম মৃধা কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কলেজে সোনালী ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর রহমান।

এই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই কলেজের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তি ও সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এ্যাসিসন্টাট জেনারেল ম্যানেজার মোঃ কাওছার মোল্লা, নিউটাউন শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.বি.এম. আনোয়ারুল কবীর খান, আবদুল করিম মৃধা কলেজ শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো: গোলাম রহমান,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন সহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।