মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

হিসাব রক্ষন কর্মকর্তার কমিশন বাণিজ্য বিভিন্ন দপ্তরের প্রকল্পে অনিয়মের অভিযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
হিসাব রক্ষন কর্মকর্তার কমিশন বাণিজ্য বিভিন্ন দপ্তরের প্রকল্পে অনিয়মের অভিযোগ
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

যুগের সঙ্গে সঙ্গতি রেখে উপজেলার বিভিন্ন দপ্তরের শতাধিক প্রকল্পে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) মো. সেলিম হোসেনের বিরুদ্ধে। কমিশন না দিলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ও বিল অনুমোদনে জটিলতা সৃষ্টি করা হয় এমন গুরুতর অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

অনুসন্ধানে জানা যায়, শিক্ষা অফিসের উপবৃত্তি, সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পসহ স্পর্শকাতর অনেক ফাইলের ওপর বিশেষ নজর রয়েছে হিসাবরক্ষণ কর্মকর্তার। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কোন ফাইলের বিপরীতে কত টাকা কমিশন দিতে হবে তা আগেই বিশেষ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। নির্ধারিত অর্থ ফাইলের সঙ্গে না গেলে নানা অজুহাতে নোটশিট বা টিপ্পনি দিয়ে বিল ফেরত দেওয়া হয়।
একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, এরপর শুরু হয় বেতনভাতা সংক্রান্ত বিল নিয়ে টানাপোড়েন। এতে নিয়ম মেনে কাজ করেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।
এমন একটি ঘটনার কথা উঠে এসেছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন ফাতেমার ক্ষেত্রে। অভিযোগ অনুযায়ী, তিনি নিয়ম মেনে যথাযথ প্রক্রিয়ায় টিএ বিল দাখিল করলেও তা অনুমোদন দেওয়া হয়নি। ফলে বিলটি বাতিল হয়ে যায়।
বিশ্বস্ত সূত্র জানায়, অনেক কর্মকর্তা অনিয়মে জড়াতে না চাইলেও বেতনভাতা ও চলমান প্রকল্প সচল রাখতে বাধ্য হয়ে অনৈতিক দাবি মেনে নিতে হচ্ছে। বিশেষ করে সমাজসেবা কার্যালয়ের ক্যাপিটেশন গ্র্যান্ট, প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি এবং মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন প্রশিক্ষণ প্রকল্পে বরাদ্দ অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য সরকারের ভর্তুকিতে দেওয়া সার ও বীজ কাগজে-কলমে ঠিক দেখিয়ে বাস্তবে কালোবাজারে চলে যাচ্ছে এমন অভিযোগও উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সেলিম হোসেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুজন কর্মকর্তা গাজীপুর শিক্ষা অফিসে একই মিটিংয়ে গিয়েছিলেন। একজন ৮৭৫ টাকা, আরেকজন প্রায় চার হাজার টাকার বিল দিয়েছেন। একই মিটিংয়ের জন্য দুই রকম বিল হওয়ায় সেটি ফেরত দেওয়া হয়েছে। অন্য অভিযোগগুলো সঠিক নয়।’

পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

Oplus_131072

শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারভিত্তিক ‘সোনালী সেবা গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে আব্দুল করিম মৃধা কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কলেজে সোনালী ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর রহমান।

এই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই কলেজের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তি ও সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এ্যাসিসন্টাট জেনারেল ম্যানেজার মোঃ কাওছার মোল্লা, নিউটাউন শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.বি.এম. আনোয়ারুল কবীর খান, আবদুল করিম মৃধা কলেজ শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো: গোলাম রহমান,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন সহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।