মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
আছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ

ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক হলেন পটুয়াখালীর সন্তান মো. নাঈম বিশ্বাস

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক হলেন পটুয়াখালীর সন্তান মো. নাঈম বিশ্বাস

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক হলেন পটুয়াখালীর সন্তান মো. নাঈম বিশ্বাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুলাই যোদ্ধা ও পটুয়াখালীর সন্তান মো. নাঈম বিশ্বাস।

গত ২৭ জুলাই জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার স্বাক্ষরিত ৫২ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে মো. নাঈম বিশ্বাসকে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাঈম বিশ্বাস অনুভূতি প্রকাশ করে বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল। জাতীয় ছাত্রশক্তি সেই দলের ছাত্র সংগঠন। জুলাইয়ের চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষের ভালোবাসা ও প্রত্যাশার সঙ্গে এ সংগঠনের নাম জড়িয়ে আছে। এমন একটি সংগঠনের সাংগঠনিক দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আজীবন কাজ করে যেতে চাই।”

কে এই নাঈম বিশ্বাস?

নাঈম বিশ্বাস পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা মো. আবদুল হক বিশ্বাস দুমকি সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক এবং মা মোসা. খাদিজা পারভীন একজন গৃহিণী।

তিনি পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে ২০২০ সালে দাখিল এবং ২০২২ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। বর্তমানে একই প্রতিষ্ঠানে ফাজিল তৃতীয় বর্ষে অধ্যয়নরত থাকার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়ন করছেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকেই তিনি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে আন্দোলন সমন্বয়ে ভূমিকা রাখেন। আন্দোলন চলাকালে একাধিকবার ছাত্রলীগের হামলার শিকার হন। পুলিশের ছোড়া রাবার বুলেট ও ছররার আঘাতে আহত হলেও আন্দোলনের মাঠ থেকে সরে দাঁড়াননি।

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে অনুষ্ঠিত প্রথম ছাত্র সংসদ নির্বাচন পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (পাকসু)-এর সহসভাপতি (ভিপি) হিসেবে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন তিনি। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চকসু) নির্বাচনে সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজেও সক্রিয় মো. নাঈম বিশ্বাস। বর্তমানে তিনি সামাজিক সংগঠন পাংগাশিয়া একতা সংঘের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে পাংগাশিয়া ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা, মানবিক সহায়তা, যুব উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি।

বিশ্ববিদ্যালয় জীবনেও তিনি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রিন ক্যাম্পাস, উত্তরণ, বিনির্মাণ, এক টাকায় শিক্ষা, চিন্তাবৃত্তসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা সহায়তা, রক্তদান, মানবিক সেবা, সমাজ উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।

ছাত্ররাজনীতি, সামাজিক নেতৃত্ব এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইতোমধ্যে তরুণ সমাজে একটি পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মো. নাঈম বিশ্বাস। জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক হিসেবে তাঁর এই দায়িত্বপ্রাপ্তি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
আছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীন

Oplus_131072

পটুয়াখালী সদর উপজেলার আছমত আলী খান কলেজের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গাজী জসীম উদ্দীন কে এ কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে ।

বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন পীযূষ পাল। জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন মোসা. রিনা বেগম। এছাড়া পদাধিকারবলে কলেজের অধ্যক্ষ সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।