মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

পটুয়াখালীর শিল্পকলা একাডেমিতে প্রয়াত ডাঃ ফজলুল করিমের স্মরণে ‘থিয়েটারওয়ালা’ নাটকের আয়োজন

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
পটুয়াখালীর শিল্পকলা একাডেমিতে প্রয়াত ডাঃ ফজলুল করিমের স্মরণে ‘থিয়েটারওয়ালা’ নাটকের আয়োজন
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

প্রয়াত চিকিৎসক ডাঃ ফজলুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালীতে মঞ্চস্থ হয়েছে নাটক ‘থিয়েটারওয়ালা’।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন করে আগুন মুখা নাট্যগোষ্ঠী, পটুয়াখালী।

নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন আব্দুল্লাহ আশরাফ অপূর্ব। রচনা করেছেন স্বপীল দাস এবং সংলাপ সম্পাদনা করেছেন জান্নাতুল ফেরদৌসী জারা। সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন জেলা কালচারাল অফিসার ও জেলা শিল্পকলা একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তা কাজী মো. কামরুজ্জামান। সহ-সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জুবায়ের রহমান।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাহমুদ উন নবী, প্রতিমা সেন প্রীতি, আশিক আহমেদ, ফারহানা জামান মৌমি, জান্নাতি আক্তারসহ একাধিক শিল্পী। পাশাপাশি স্থানীয় নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মীরাও এতে অংশ নেন।

নাটক মঞ্চায়নকে ঘিরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্যপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শিল্পীদের অভিনয়, সংলাপ ও মঞ্চায়নের মধ্য দিয়ে দর্শকদের সামনে নাটকের গল্প ও নানা সামাজিক বার্তা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, প্রয়াত ডাঃ ফজলুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পটুয়াখালীতে নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

Oplus_131072

শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারভিত্তিক ‘সোনালী সেবা গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে আব্দুল করিম মৃধা কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কলেজে সোনালী ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর রহমান।

এই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই কলেজের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তি ও সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এ্যাসিসন্টাট জেনারেল ম্যানেজার মোঃ কাওছার মোল্লা, নিউটাউন শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.বি.এম. আনোয়ারুল কবীর খান, আবদুল করিম মৃধা কলেজ শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো: গোলাম রহমান,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন সহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।