মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আঙ্গারিয়া ৫নং ওয়ার্ডে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে রাস্তা মেরামতের উদ্যোগ নিলো সমাজসেবক দেলোয়ার

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
আঙ্গারিয়া ৫নং ওয়ার্ডে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে রাস্তা মেরামতের উদ্যোগ নিলো সমাজসেবক দেলোয়ার

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার ৪ নং আঙ্গারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা একটি রাস্তা নিজ অর্থায়নে  মেরামতের কাজ শুরু করলেন বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন খাঁন।

এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে  তিনি নিজ উদ্যোগে রাস্তাটির মেরামত কার্যক্রম শুরু করেছেন বলে নিউজ পটুয়াখালী জানান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় স্বাভাবিক চলাচলে নানা সমস্যা হচ্ছিল।

বিশেষ করে বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির পানি জমে রাস্তাটি অনেক সময় পানিতে নিমজ্জিত হয়ে পড়ত। ফলে শিক্ষার্থী, মুসল্লি, ব্যবসায়ীসহ সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হতো।

রাস্তাটি দিয়ে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত এলাকার অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। পাশাপাশি খালের ওপর অবস্থিত মসজিদে নামাজ আদায় করতে মুসল্লিদেরও এই পথ ব্যবহার করতে হয়। এছাড়া স্থানীয় বাসিন্দারা এ রাস্তা দিয়ে আঙ্গারিয়া বন্দর বাজারসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে রাস্তার চলাচল ব্যবস্থা স্বাভাবিক করা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

কাজের শুরুতে মহান আল্লাহর নাম স্মরণ করে দোয়া করা হয়। এ সময় সংশ্লিষ্টরা মহান আল্লাহর কাছে জনকল্যাণমূলক এ কাজটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য দু’আ করেন।

মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, মানুষের দৈনন্দিন চলাচলের সমস্যা দূর করা এবং এলাকার মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। সামর্থ্য অনুযায়ী মানুষের উপকারে আসতে পারাই একটি বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এলাকার মানুষের প্রয়োজন ও বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা থাকবে।

স্থানীয় বাসিন্দারা রাস্তাটির মেরামতের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের দুর্ভোগের পর রাস্তাটি চলাচলের উপযোগী হলে শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে।

জনকল্যাণমূলক এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হোক—এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

Oplus_131072

শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারভিত্তিক ‘সোনালী সেবা গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে আব্দুল করিম মৃধা কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কলেজে সোনালী ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর রহমান।

এই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই কলেজের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তি ও সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এ্যাসিসন্টাট জেনারেল ম্যানেজার মোঃ কাওছার মোল্লা, নিউটাউন শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.বি.এম. আনোয়ারুল কবীর খান, আবদুল করিম মৃধা কলেজ শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো: গোলাম রহমান,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন সহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।