মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটক

পবিপ্রবির শিক্ষার্থী যুগলকে নির্যাতন থানায় মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
পবিপ্রবির শিক্ষার্থী যুগলকে নির্যাতন থানায় মামলা
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থী যুগলকে আটক করে মারধর, ছিনতাই ও এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে পবিপ্রবির শিক্ষার্থী সাদিয়া ইসলাম শিখা (২০) তার সহপাঠী মো. আব্দুল কাইয়ুম (২৩)-এর সঙ্গে  শ্রীরামপুর ২ নম্বর  ওয়ার্ডের  তালুকদার বাড়ির মাদ্রাসার পূর্ব পাশের পাকা সড়কে ঘুরতে যান। এ সময় রিফাত মৃধার নেতৃত্বে হাসান তালুকদার,মাহিন তালুকদার, জাহিদ হাওলাদার, রফিক তালুকদারসহ অজ্ঞাত আরও কয়েকজন তাদের পথ রোধ করে।

অভিযোগে বলা হয়, ‘অসামাজিক কর্মকাণ্ডের’ মিথ্যা অজুহাতে কাইয়ুমকে বেধড়ক মারধর করা হয় এবং তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। অপরদিকে সাদিয়া ইসলাম শিখাকে আলাদা স্থানে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া সহ  বিভিন্নভাবে যৌন হয়রানি করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

ঘটনার পরদিন (২৩ সেপ্টেম্বর) সাদিয়া ইসলাম  শিখা বাদী হয়ে দুমকি থানায় মামলা নং-২০ দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ১০/৩০ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা  ৩৪১/৩২৩/৩৭৯/৫০৬-এ রুজু করা হয়েছে।

 এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন নিউজ পটুয়াখালী কে বলেন সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।  বাদীর  মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ  অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলাম

Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জেলা সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম আল কায়ছারী। পূর্ববর্তী সেশনেও তিনি জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা জামায়াতের কার্যালয়ে ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীর আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, জেলা সেক্রেটারি হিসেবে অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম আল কায়ছারীকে শপথবাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মোঃ মোশাররফ হোসাইন হাওলাদার, মোঃ আলমগীর হোসাইন, অধ্যাপক এবিএম সাইফুল্লাহসহ নবনির্বাচিত জেলা মজলিশে শূরা সদস্যরা।