দুমকিতে ১২ বছরের শিশুকে অপরহণের ৮ ঘন্টার মধ্যে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার
Oplus_131072
।পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন থেকে ১২বছরের মেয়ে শিশু অপহরনের ঘটনা ঘটে। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ৮ঘন্টার মধ্যে ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহরণকারীকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করে।গ্রেফতারকৃত মোঃ শাহ জামাল(৪১) কুমিল্ল জেলাধীন চৌদ্দগ্রাম থানার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামী মোঃ শাহ জামাল(৪১) একজন সৌদি আরবে প্রবাসী। গত ০৩ মাস আগে তিনি সৌদি আরব হতে বাংলাদেশে আসেন। সৌদি আরব থাকাকালে আসামী মোঃ শাহ জামাল সাথে ০৪ বছর পূর্বে ভিকটিমের মায়ের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। আসামী বাংলাদেশে আসার পর ভিকটিমের পরিবারের সাথে মোবাইল ফোনের যোগাযোগ রাখে। আসামী ভিকটিমের পরিবারকে জানায় তিনি কুয়াকাটা ঘুরতে যাবেন এবং কুয়াকাটা থেকে যাওয়ার পথে ভিকটিমদের বাড়িতে আসবেন। গত ২৬/০৯/২০২৬ খ্রিঃ তারিখ আসামী ভিকটিমদের বাড়িতে বেড়াতে আসেন। আসার সময় ভিকটিমের পিতা মোঃ নেছার উদ্দিনকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উপহার দিয়ে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে। বেড়ানো শেষে গত ইং-০২/১০/২০২৬ খ্রিঃ তারিখ অনুমান বিকাল ০৪.৩০ ঘটিকায় আসামী মোঃ শাহ জামাল তার নিজ বাড়ি কুমিল্লায় যাওয়ার উদ্দেশ্যে মোঃ নেছার উদ্দিনের বাড়ি হইতে বের হওয়ার সময় সকলের অগোচরে তার দেয়া মোবাইল ফোনটি
নিয়ে নেয়। তখন ভিকটিম(১২) কে খাবার কিনে দেবার
প্রলোভন দেখিয়ে প্রথমে পার্শ্ববর্তি অটো স্টান্ডে
নিয়ে যায়। অটো স্টান্ডে নেয়ার পর আসামী মোঃ শাহ জামালের সাথে যাওয়ার জন্য ভিকটিমকে ভয়ভীতি দেখানো শুরু করে। একপর্যায়ে আসামী ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রথমে দুমকি থানাধীন পাগলার মোড়ে বাসস্টান্ডে নিয়ে যায়। পরে সেখান থেকে একই তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় বাসযোগে চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে। এর কিছুক্ষন পর ভিকটিমের পরিবার ভিকটিমকে খুজে না পেয়ে আসামীর মোবাইলে কল দিলে আসামী কোন সাড়া সাড়া না দেয়ায় একই তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় ভিকটিমের পরিবার ভিকটিম(১২) নিখোঁজের বিষয় দুমকি থানাকে অবহিত করেন। দুমকি থানা নিখোঁজের সংবাদ প্রাপ্তির সাথে সাথে বিষয়টি পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়কে অবহিত করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানায়, ভিকটিম এর পরিবার সাড়ে ৬টা নাগাদ দুমকি থানা পুলিশকে অবহিত করলে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে উদ্ধার কাজ শুরু করে।
পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়ের নির্দেশক্রমে দুমকি থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম ঘটনাস্থল হতে পাগলা মোড়, পায়রা সেতুর টোলপ্লাজাসহ এর আশে পাশের শতাধিক সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী শাহ জামাল কর্তৃক ভিকটিম(১২)কে অপহরণের
প্রাথমিক প্রমান পায়। তাৎক্ষণিক ভিকটিমকে উদ্ধার ও আসামী গ্রেফতারের জন্য দুমকি থানার একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে। ইং-০৩-১০-২০২৬ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় SRB-১০ এর সহায়তায় দক্ষিন কেরানীগঞ্জ এলাকা হতে ভিকটিম উদ্ধার সহ আসামী
মোঃ শাহ জামালকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটিনায় ভিকটিমের পিতা মোঃ নেছার উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে দুমকি থানার মামলা নং-০২, তারিখ-০৩-১০-২০২৬খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-২০২৫) এর ৭/৩০ রুজু করা হয়েছ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামী মোঃ শাহ জামাল অপহরণের ঘটনায় সড়িত থাকার কথা স্বীকার করে।
বর্তমানে মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং এ
ঘটনার সাথে অন্য কোন ব্যক্তি বা সহায়তাকারী
জড়িত আছে কিনা তা নিরূপণে আইনগত পদক্ষেপ গ্রহণ করা সহ যে বা যারাই এই অপরাধে জড়িত
থাকুক না কেন,তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা
অব্যাহত রয়েছে।




