মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন,অপরাধী যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশে স্থায়ী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়।সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠাও জরুরী।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মঙ্গলবার (৬অক্টোবর)দুপুরে রাজধানীর গুলশানের

 জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির প্রেসিডিয়াম সভায়  সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় তিনি  বলেন, দেশের মানুষ এখন নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট জনজীবনে চাপ তৈরি করছে। এসব সংকট সমাধানে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাজী ফিরোজ রশিদ, কো চেয়ারম্যান  সাহিদুর রহমান টেপা, মোস্তফা আল মাহমুদ, চেয়ারমানের বিশেষ সহকারী বেগম নাসরিন জাহান রতনা, প্রেসিডিয়াম সদস্য -জসীম উদ্দিন ভূঁইয়া, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ শাজাহান,মোবারক হোসেন আজাদ,ফখরুল আহসান শাহজাদা,জাহাঙ্গীর আহমেদ,জাহাঙ্গীর আলম পাঠান,শেখ মাতলুব হোসেন লিয়ন,নাজনীন সুলতানা,ইয়াহ ইয়া চৌধুরী প্রমুখ।

সভায় জাতীয় পার্টির মহাসচিব  সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন হাওলাদার বলেন,  মানুষ রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তা ও স্বস্তি চায়। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে—সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি  আরো বলেন, রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের কারণে সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন। জাতীয় পার্টি জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে।

সভায় জাতীয় পার্টির  নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে সামনে রেখে জাতীয় পার্টিকে আরও সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা,জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন জাতীয় পার্টির নেতারা।

পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

Oplus_131072

শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারভিত্তিক ‘সোনালী সেবা গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে আব্দুল করিম মৃধা কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কলেজে সোনালী ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর রহমান।

এই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই কলেজের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তি ও সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এ্যাসিসন্টাট জেনারেল ম্যানেজার মোঃ কাওছার মোল্লা, নিউটাউন শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.বি.এম. আনোয়ারুল কবীর খান, আবদুল করিম মৃধা কলেজ শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো: গোলাম রহমান,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন সহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।