মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, লার্ভা শনাক্তের পর একজনকে জরিমানা

দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, লার্ভা শনাক্তের পর একজনকে জরিমানা
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভা শনাক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, ড্রেনের নালা পরিদর্শন এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে লার্ভার উপস্থিতি শনাক্তকরণের কার্যক্রম চালানো হয়।

শনিবার (১০ অক্টোবর) পরিচালিত এ অভিযানে শ্রীমন্ত নদীর আয়রন ব্রিজের নিচে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়। পাশাপাশি জেলখানার খালের ড্রেনের নালা, কাঁচাবাজারের পাশের ময়লা এবং বাসস্ট্যান্ড ব্রিজ থেকে মডার্ন ক্লিনিকের সামনের অংশ পর্যন্ত সড়কের আশপাশের আবর্জনা পরিষ্কার করা হয়।

এছাড়া পুলিশ সুপার মার্কেটের স্যানিটারি দোকানের পাশে স্তূপ করে রাখা খোলা ট্যাংকিতে জমে থাকা পানিতে লার্ভার উপস্থিতি শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গৃহস্থালি ভবনে লার্ভার প্রজননস্থল পরিদর্শন ও অপসারণ করা হয়। কলেজ গেট থেকে বাসস্ট্যান্ড ব্রিজ পর্যন্ত সড়কের আশপাশও পরিষ্কার করা হয়।

অন্যদিকে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসকদের উদ্যোগে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চলাকালে জমে থাকা পানিতে লার্ভার উপস্থিতি পাওয়ায় একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে এ বিষয়ে সচেতন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, মশাবাহিত রোগের ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ। এজন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি, আঙিনা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার এ পরিছন্নতা অভিযান চলবে বলেও তিনি জানান।

পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

Oplus_131072

শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারভিত্তিক ‘সোনালী সেবা গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে আব্দুল করিম মৃধা কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কলেজে সোনালী ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর রহমান।

এই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই কলেজের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তি ও সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এ্যাসিসন্টাট জেনারেল ম্যানেজার মোঃ কাওছার মোল্লা, নিউটাউন শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.বি.এম. আনোয়ারুল কবীর খান, আবদুল করিম মৃধা কলেজ শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো: গোলাম রহমান,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন সহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।