মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

পটুয়াখালীতে এনডিইএ এর  আহ্বায়ক কমিটি গঠন আহবায়ক সাইফুল ইসলাম সাগর ও সদস্য সচিব জিসান

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে এনডিইএ এর  আহ্বায়ক কমিটি গঠন আহবায়ক সাইফুল ইসলাম সাগর ও সদস্য সচিব জিসান

Oplus_131072

google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স(এনডিইএ)এর পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন

 দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে সাইফুল ইসলাম সাগর, সদস্য সচিব হিসেবে আবু সালেহ

মো. জিসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু সাইফকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মিথুন ঘোষ, মোঃ মাহবুব ও মোঃ জাকারিয়া।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে আগামী ছয় মাসের মধ্যে পটুয়াখালী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি

 গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের  ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার  এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল  করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ন্যাশনাল ডিপ্লোমা  ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক প্রকৌশলী  শেখ জামাল আবির ও সদস্যসচিব মোঃ ফয়সাল আলম সোহেল। কমিটির সুপারিশকারী হিসেবে স্বাক্ষর করেন  সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী  আলমগীর হোসেন এবং প্রস্তাবকারী হিসেবে  স্বাক্ষর করেন বরিশাল বিভাগীয় সম্পাদক  প্রকৌশলী রাহাত ইসলাম।

নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে  পটুয়াখালী জেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের  সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও  শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন  সংশ্লিষ্টরা। পাশাপাশি কারিগরি শিক্ষার মানোন্নয়ন, ডিপ্লোমা  ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং  বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা আহ্বায়ক সাইফুল  ইসলাম সাগর বলেন, কারিগরি শিক্ষার মানোন্নয়ন, দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি, পেশাগত কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। জেলার সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে সংগঠিত করে তাঁদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর  ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা ও  দায়িত্বকে গুরুত্ব দিয়ে পটুয়াখালী জেলায় সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

Oplus_131072

শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারভিত্তিক ‘সোনালী সেবা গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে আব্দুল করিম মৃধা কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কলেজে সোনালী ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর রহমান।

এই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই কলেজের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তি ও সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এ্যাসিসন্টাট জেনারেল ম্যানেজার মোঃ কাওছার মোল্লা, নিউটাউন শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.বি.এম. আনোয়ারুল কবীর খান, আবদুল করিম মৃধা কলেজ শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো: গোলাম রহমান,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন সহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।