মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
মির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগবাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎদুমকিতে ১০০গ্রাম গাঁজা সহ যুবক আটকআমতলী-পাথরঘাটায় জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে র‍্যালি-মানববন্ধন

অন্যান্য

পটুয়াখালীতে এনডিইএ এর  আহ্বায়ক কমিটি গঠন আহবায়ক সাইফুল ইসলাম সাগর ও সদস্য সচিব জিসান

ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স(এনডিইএ)এর পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন  দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে সাইফুল ইসলাম সাগর, সদস্য সচিব হিসেবে আবু সালেহ মো. জিসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু সাইফকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মিথুন ঘোষ, মোঃ মাহবুব ও মোঃ জাকারিয়া। কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে আগামী ছয় মাসের মধ্যে পটুয়াখালী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি  গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের  ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার  এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল  করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ন্যাশনাল ডিপ্লোমা  ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক প্রকৌশলী  শেখ জামাল আবির ও সদস্যসচিব মোঃ ফয়সাল আলম সোহেল। কমিটির সুপারিশকারী হিসেবে স্বাক্ষর করেন  সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী  আলমগীর হোসেন এবং প্রস্তাবকারী হিসেবে  স্বাক্ষর করেন বরিশাল বিভাগীয় সম্পাদক  প্রকৌশলী রাহাত ইসলাম। নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে  পটুয়াখালী জেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের  সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও  শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন  সংশ্লিষ্টরা। পাশাপাশি কারিগরি শিক্ষার মানোন্নয়ন, ডিপ্লোমা  ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং...

১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত

দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন,অপরাধী যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশে স্থায়ী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়।সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠাও জরুরী। জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মঙ্গলবার (৬অক্টোবর)দুপুরে রাজধানীর গুলশানের  জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির প্রেসিডিয়াম সভায়  সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় তিনি  বলেন, দেশের মানুষ এখন নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট জনজীবনে চাপ তৈরি করছে। এসব সংকট সমাধানে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাজী ফিরোজ রশিদ, কো চেয়ারম্যান  সাহিদুর রহমান টেপা, মোস্তফা আল মাহমুদ, চেয়ারমানের বিশেষ সহকারী বেগম নাসরিন জাহান রতনা, প্রেসিডিয়াম সদস্য -জসীম উদ্দিন ভূঁইয়া, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ শাজাহান,মোবারক হোসেন আজাদ,ফখরুল আহসান শাহজাদা,জাহাঙ্গীর আহমেদ,জাহাঙ্গীর আলম পাঠান,শেখ মাতলুব হোসেন লিয়ন,নাজনীন সুলতানা,ইয়াহ ইয়া চৌধুরী প্রমুখ। সভায় জাতীয় পার্টির মহাসচিব  সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন হাওলাদার বলেন,  মানুষ রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তা ও স্বস্তি চায়। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে—সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি  আরো বলেন, রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের কারণে সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন। জাতীয় পার্টি জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে। সভায় জাতীয় পার্টির  নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে সামনে রেখে জাতীয় পার্টিকে আরও সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা,জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন জাতীয় পার্টির নেতারা।

৭ অক্টোবর, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ