বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম:
পৌর এলাকায় অবৈধ টমটম ও ট্রলি চলাচল বন্ধের দাবিতে পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপিবরগুনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২সিলেটের গোলাপগঞ্জে এনসিপি’র নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলাপবিপ্রবিতে নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবন উদ্বোধনসিলেটে ২দিন ব্যাপী এনসিপি’র পদযাত্রা, ৫প্লাটুন বিজিবি মোতায়েনপবিপ্রবিতে জেএসটিগুচ্ছ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিতহবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলাধর্ষনের অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলাজুলাই অভ্যুত্থানে শহীদ স্বাস্থ্য পেশাজীবীদের স্মরণে এনএইচএ এর  আলোচনা সভা অনুষ্ঠিতনিউমার্কেট যুব দলের উদ্যোগে ডেঙ্গু নিধনে কয়েল ও স্প্রে বিতরনইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা কমিটি গঠনহবিগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপি’র কর্মসূচি ঘোষনাছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক হলেন পটুয়াখালীর সন্তান মো. নাঈম বিশ্বাসপবিপ্রবি’র কৃষি গুচ্ছভুক্ত নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ওএমএস পন্য দেওয়ার প্রতিশ্রুতিতে নারীদের যৌন হয়রানি

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ওএমএস পন্য দেওয়ার প্রতিশ্রুতিতে নারীদের যৌন হয়রানি
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ওএমএস এর( ওপেন মার্কেট সেল )এক ডিলারের বিরুদ্ধে নারী গ্রাহকদের বিনামূল্যে আটা চাউল দেওয়ার প্রতিশ্রুতিতে যৌন হয়রানি করার অভিযোগে উঠেছে।

সোমবার ২৬ জানুয়ারী দুপুর থেকে যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২ মিনিট, ৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হলে বেরিয়ে আসে থলের বিড়াল। ভিডিওতে দেখা যায, ওএমএস ডিলার সেলিম তার গোডাউনে স্থাপিত চৌকিতে এক নারীর সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছে।

 

ভিডিও

VID-20260127-WA0022

VID-20260127-WA0023

জানা যায়, শিল্প অধ্যুষিত গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোট ১৩টি পয়েন্টে সরকার ভর্তুকি মূল্যে ওএমএস প্রকল্পের মাধ্যমে আটা ও চাউল বিতরণ করে। তন্মধ্যে কেওয়া বাজার পয়েন্টের ডিলার মেসার্স ইভা ট্রেডার্স। যার মালিক মোঃ সেলিমের বিরুদ্ধে নিয়মবহির্ভূত অধিক দামে আটা চাউল বাহিরে বিক্রির অভিযোগ ছিলো। পাশাপাশি ডিলার পয়েন্টে মাদক সেবনসহ নারীদের ওএমএস পণ্য দেওয়ার নামে যৌন হয়রানির অভিযোগও।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিলার বলেন, মাদকসেবন, নারীদের অসম্মান এবং ওএমএস পণ্য চুরিসহ বিভিন্ন অপকর্মের কারিগর সেলিমের কথামত কোন ডিলার না চললে তাকে নিয়ে সে বিভিন্নরকম ষড়যন্ত্র করে। এমনকি অফিসারদের সে ছাড় দেয়না।

উল্লেখ্য উক্ত ডিলার মেসার্স ইভা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ সেলিমকে ইতিপূর্বে বিভিন্ন অনিয়মের কারনে একাধিকবার শোকজ করেছে শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

পৌর এলাকায় অবৈধ টমটম ও ট্রলি চলাচল বন্ধের দাবিতে পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
পৌর এলাকায় অবৈধ টমটম ও ট্রলি চলাচল বন্ধের দাবিতে পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি

Oplus_131072

পটুয়াখালী পৌর শহরে অবৈধ টমটম ও ট্রলির অবাধ চলাচল বন্ধ, যানজট নিরসন এবং লতিফ স্কুল রোডে টমটমের ধাক্কায় এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক, পৌর প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে জেলা প্রশাসক, পৌর প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ টমটম ও ট্রলির অবাধ চলাচল বন্ধ এবং দুর্ঘটনায় জড়িত টমটমের চালক, মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি মো. রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাহিদ ইসলাম, সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো. রাজীব আহমেদ, সদস্য সচিব গোলাম রাব্বীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২

বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও চোরাই মালামালসহ দুই নারীকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্স এর মাধ্যমে  বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপি এম-সেবা)।

তিনি বলেন, বুধবার (২৯ জুলাই)  গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার এক পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় মোসা খাদিজা ও মোছা. মরিয়ম নামে দুইজনকে গ্রেফতার করা হয়।  বরগুনা সদর থানার একটি চৌকস দল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোসাঃ খাদিজা (৪০) ও মোসাঃ মরিয়ম (৩৫) নামের দুই নারীকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে ২জন পালিয়ে যায়।

অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা) এবং একটি ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশা। জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় বরগুনা সদর থানায় পেনাল কোডের ৩৭৯/৪১৩/৪১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে জানিয়েছে, ঘটনার সাথে জড়িত পলাতক আসামি ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বেও ঢাকার মিরপুর মডেল থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চুরি, মাদক এবং প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে বরগুনা জেলা পুলিশের এই বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
মোঃ শাহজালাল, বরগুনা।।

সিলেটের গোলাপগঞ্জে এনসিপি’র নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জে এনসিপি’র নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা

শহীদ পরিবারের সাথে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ হামলার মুখে পড়লো এনসিপি’র নেতৃবৃন্দ।  আজ দুপুরে গোলাপগঞ্জ পৌরসভা থেকে বেড় হয়ে মেইন সড়কে উঠতেই এনসিপি’র নেতাদের বহনকারী গাড়িতে ইটের টুকরো, বোতল মারতে দেখা যায় বিক্ষুব্ধ জনতাকে। বিকাল তিনটা নাগাদ এনসিপি নেত্রী ডা. মিতু তার ফেসবুক স্টাটাসে লিখেন,  শহীদ পরিবারের সাথে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ করলো বি এন পির সন্ত্রাসীরা। গাড়িতে আমি, সার্জিস এবং অন্যান্য কয়েকজন ছিলাম। এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের গাড়ির ডান পাশের ,পিছনের গ্লাসগুলো গুড়ো গুড়ো করে ফেলছে।
পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিলো। তারেক রহমানের কাছে জবাব চাওয়া যাবে না তাতে আবার নাকি বেয়াদবি হবে !