বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিতরাঙ্গাবালীতে সাংবাদিক তাহের এর উপর হামলাকারী আমিনুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী

পবিপ্রবিতে আইকিউএসি’র উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
পবিপ্রবিতে আইকিউএসি’র উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের ২ দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।১৭ ও ১৮ আগস্টে “Developing the Mindset for successful journey,” বা একটি সফল জীবনের জন্য মানসিকতা তৈরী করা” শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,” আজ তোমাদের জীবনের এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি ডিগ্রি অর্জনের যায়গা নয়,এটি নিজেকে নতুন করে আবিস্কার করার এবং ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়।আমাদের জীবনে দু’ধরনের মাইন্ড সেট দেখা যায়। ফিক্সড মাইন্ডসেট(Fixed Mindset) এবং গ্রোথ মাইন্ডসেট(Grouth mindset) । ফিক্সড মাইন্ড সেট মানুষকে একটি গন্ডির মধ্যে আটকে রাখে।আর গ্রোথ মাইন্ডসেট বা ইতিবাচক মানসিকতা বিশ্বাস করে যে, কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও শেখার আগ্রহ দিয়ে যে কোন কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব। আমি চাই পবিপ্রবি’র প্রতিটি শিক্ষার্থী এই গ্রোথ মাইন্ড সেট নিজের মধ্যে ধারণ করবে।তিনি শিক্ষার্থীদের প্রতিটি দিনকে কাজে লাগানোর নির্দেশ দেন। তিনি বলেন, শুধু ক্লাসের পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে লাইব্রেরি ব্যবহার,গবেষণায় মনোযোগী হওয়া এবং নতুন নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নিজেকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি স্কিল ও দক্ষতার বিকল্প নেই। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহ- শিক্ষা কার্যক্রম যেমন ডিবেটিং সোসাইটি, কালচারাল ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হবার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এগুলো তোমাদের নেতৃত্ব দেবার ক্ষমতা,দলগতভাবে কাজ করার মানসিকতা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে,যা ক্যারিয়ারে সফল হতে দারুণ ভূমিকা রাখবে। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড.মাহবুব রব্বানী, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. নেছারউদ্দিন আহমেদ নবীনদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া কী নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন ওসানোগ্রাফি অনুষদের ডিন ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ.বি.এম সাইফুল ইসলাম,ট্রেজারার প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান,এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর এম জহুরুল হক, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের প্রফেসর ড.মো: আবদুল মাসুদ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড.মো: সাজেদুল হক, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড.মো: নুরুল আমিন, ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের মো: আব্দুর রহিম। এ সময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পটুয়াখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Oplus_131072

পটুয়াখালী জেলা প্রশাসকের আয়োজনে আগামি ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

মহান বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, দিবসটি উপলক্ষে সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বিভিন্ন উপকমিটিকে কার্যকরভাবে দায়িত্ব পালন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

পটুয়াখালীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না। এ জন্য রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আপনারা শান্ত থাকবেন, তবে সক্রিয় থাকবেন। সক্রিয় মানে লাঠিসোঁটা নিয়ে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়া নয়। সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে পটুয়াখালীতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির সুযোগ থাকবে না।’

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজেদুল ইসলাম সজল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার কিবরিয়া মৃধা, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, জাতীয় নাগরিক পার্টির পটুয়াখালী জেলা যুগ্ম আহবায়ক মোঃ বশির উদ্দিন, আমার বাংলাদেশ পার্টি-এবিপার্টি পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারিয়া খান, দৈনিক সাথী’র সম্পাদক আনোয়ার হোসেন দৈনিক খবর পটুয়াখালীর সম্পাদক আবদুস সালাম আরিফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বিজয় দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপতৎপরতা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।