মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম:
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষরআছমত আলী খান কলেজের এডহক কমিটি গঠন সভাপতি হলেন গাজী জসীম উদ্দীনপটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি হলেন শহীদুল ইসলামমির্জাগঞ্জে শ্রমিক থেকে ‘ফকির’, দিচ্ছেন চিকিৎসাসাক্ষ্য দেওয়াই কাল হলো নারী কর্মীর! ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার অভিযোগে তোলপাড় বাকেরগঞ্জ​পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন শিক্ষকবৃন্দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতমহিপুর খাপড়াভাঙ্গা সেতুর দুই প্রান্তে অবৈধ স্থাপনা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কাআমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভাবাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, আসামিদের গ্রেফতারে আল্টিমেটামবাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেশিক্ষকতা ও শিক্ষকের মর্যাদা নিয়ে ভাবনাপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা:সভাপতি রুমি,সাধারন সম্পাদক রিমুপেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলীবাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাকেরগঞ্জে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

গলাচিপায় ১৪ দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা শনাক্তকরণ ক্যাম্পেইন শুরু

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
গলাচিপায় ১৪ দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা শনাক্তকরণ ক্যাম্পেইন শুরু
google news নিউজ পটুয়াখালী ২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে সচেতনতা বৃদ্ধি, সম্ভাব্য রোগী শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার আওতায় আনার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শুরু হয়েছে ১৪ দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা শনাক্তকরণ ও রেফারেল ক্যাম্পেইন।

গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গলাচিপা উপজেলায় এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জনাব শহীদুল ইসলাম। উদ্বোধনী কার্যক্রমে পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ পরিদর্শক (FWV) ইসরাত জাহান, পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) আলাউদ্দিন এবং পরিবার কল্যাণ সহকারী (FWA) মনিরা আক্তার উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিস্টুলা রোগী কীভাবে শনাক্ত করতে হবে, সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে কী ধরনের লক্ষণ ও তথ্য বিবেচনা করতে হবে এবং শনাক্তকৃত রোগীকে কীভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবার আওতায় আনা যায়—এসব বিষয়ে FWV, FPI ও FWA-কে বিস্তারিত ধারণা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় ফিস্টুলা আক্রান্ত নারীদের চিকিৎসার সুযোগ সম্পর্কেও তাদের অবহিত করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে নিয়মিত রোগী অনুসন্ধান, সচেতনতা বৃদ্ধি এবং সম্ভাব্য রোগীদের দ্রুত শনাক্ত করে যথাযথভাবে রেফার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (MCWC) উপস্থিত প্রায় ১৫ জনের সঙ্গে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
আলোচনায় ফিস্টুলা কী, কী কারণে এ সমস্যা হতে পারে, এর সম্ভাব্য লক্ষণ, চিকিৎসার সুযোগ এবং রোগী শনাক্ত হলে করণীয় বিষয়ে সহজভাবে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিতদের ফিস্টুলা বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে এ রোগ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা ও সংকোচ দূর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। ফিস্টুলা আক্রান্ত কোনো নারীকে অবহেলা না করে তাকে সহমর্মিতার সঙ্গে চিকিৎসার আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।

ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা, আন্তরিকতা ও সমন্বিতভাবে কাজ করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
গলাচিপা উপজেলায় ফিস্টুলা ক্যাম্পেইনকে আরও কার্যকর করতে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ও ইনচার্জ হাসিনা পারভীন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নাসরিন সুলতানা এবং স্বাস্থ্য সহকারী মো. তানভীর হোসেন।

আলোচনা সভায় প্রায় ৩০ জনকে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ে সচেতন করা হয়। এ সময় ফিস্টুলার সম্ভাব্য লক্ষণ, রোগী শনাক্তকরণ, আক্রান্ত নারীর সঙ্গে মানবিক আচরণ, প্রয়োজনীয় পরামর্শ এবং দ্রুত চিকিৎসার আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মাঠপর্যায়ের কর্মীদের উদ্দেশ্যে বলা হয়, নিয়মিত বাড়ি বাড়ি পরিদর্শন ও স্বাস্থ্যসেবা প্রদানের সময় ফিস্টুলার সম্ভাব্য রোগীদের বিষয়ে খোঁজ নিতে হবে। দীর্ঘদিন ধরে প্রস্রাব ঝরা বা প্রসবের পর এ ধরনের সমস্যায় ভুগছেন—এমন কোনো নারীকে পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও রেফারেলের ব্যবস্থা করতে হবে।

UNFPA ও CIPRB-এর সহযোগিতায় কার্যক্রম বাস্তবায়ন
বাংলাদেশ সরকারের ২০৩০ সালের মধ্যে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে এ ধরনের সচেতনতা, অনুসন্ধান ও রোগী শনাক্তকরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সহযোগিতায় এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (CIPRB)-এর কারিগরি ও কার্যক্রমভিত্তিক সহযোগিতায় প্রসবজনিত ফিস্টুলা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সম্ভাব্য রোগী শনাক্তকরণ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সঙ্গে সংযোগ এবং রেফারেল কার্যক্রমকে এগিয়ে নেওয়া হচ্ছে।

ফিস্টুলা নির্মূলের লক্ষ্যে মাঠপর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের সম্পৃক্ত করে জনগণের দোরগোড়ায় সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন ধরে সমস্যায় থাকা নারীদের চিকিৎসার আওতায় আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় সংশ্লিষ্টরা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা হলেও সামাজিক সংকোচ, অসচেতনতা ও দীর্ঘদিনের অবহেলার কারণে অনেক নারী সময়মতো চিকিৎসা গ্রহণ করতে পারেন না। ফলে রোগী শনাক্তকরণের পাশাপাশি পরিবার ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

গলাচিপায় ১৪ দিনব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে মাঠপর্যায়ে ফিস্টুলার সম্ভাব্য রোগীদের অনুসন্ধান, রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সঙ্গে তাদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজে ” সোনালী সেবা গেটওয়ে” চালুতে চুক্তি স্বাক্ষর

Oplus_131072

শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সফটওয়্যারভিত্তিক ‘সোনালী সেবা গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে আব্দুল করিম মৃধা কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় কলেজে সোনালী ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর রহমান।

এই সেবা চালুর ফলে শিক্ষার্থীরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই কলেজের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। এতে ব্যাংকে সরাসরি গিয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তি ও সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজের শিক্ষকরা।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পটুয়াখালী প্রিন্সিপাল অফিসের এ্যাসিসন্টাট জেনারেল ম্যানেজার মোঃ কাওছার মোল্লা, নিউটাউন শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.বি.এম. আনোয়ারুল কবীর খান, আবদুল করিম মৃধা কলেজ শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো: গোলাম রহমান,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন সহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।